বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাজশাহীতে প্রথম করোনা শনাক্ত ল্যাব, পরীক্ষা ১ এপ্রিল থেকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ৭:৫০

শেয়ার করুনঃ
রাজশাহীতে প্রথম করোনা শনাক্ত ল্যাব, পরীক্ষা ১ এপ্রিল থেকে

মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্তে এই প্রথম রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ল্যাব প্রস্তুত করা হচ্ছে। আগামী বুধবার(১ এপ্রিল) থেকে রাজশাহীতে করোনা ভাইরাস শনাক্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এদিকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। গত বুধবার থেকেই প্রশাসন হার্ডলাইনে অবস্থান নেয়। এর মধ্যে বুধবার সকাল থেকে নগরীর দোকানপাট বন্ধ করে দেওয়াসহ অভিযান চালাতে থাকে বিভিন্ন স্থানে। এরপর বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে আরো কঠোর অবস্থানে নামে প্রশাসন। এর মধ্যে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞার মধ্যে পড়ে এমন দোকানপাট খুলে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। একই সঙ্গে সচেতনতার জন্য সেনাবাহিনী ও পুলিশের উদ্যোগে মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হচ্ছে। মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে মেশিনটি বসানো হচ্ছে। এর জন্য আলাদা চারটি কক্ষ নেওয়া হয়েছে। তবে উদ্বোধনের আগে পরিপূর্ণ করোনা পরীক্ষা হচ্ছে কি না সেটি নিশ্চিত করা হবে। এর পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে মেশিনটি, যেন এ নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। তবে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে পুরো বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে চাই না।’রাজশাহী মেডিক্যাল কলেজের একাধিক সূত্র নিশ্চিত করেছে, করোনাভাইরাস পরীক্ষার জন্য গত বৃহস্পতিবারই একটি মেশিন ঢাকা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজে গিয়ে পৌঁছে। এরপর ওই দিন থেকেই মেশিনটি বসানোসহ যাবতীয় কার্যক্রম শুরু হয়। তবে এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে, যা আগামী বুধবার নাগাদ শেষ হবে। এদিকে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে রাজশাহীর রাস্তাঘাটগুলো সকাল থেকেই ফাঁকা থাকছে। জরুরি প্রয়োজনে মাঝে মাঝে দু-একটি করে যানবাহন চলাচল করতেও দেখা যাচ্ছে। করোনা প্রতিরোধে রাজশাহী মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের গাড়িতে করে ছিটানো হচ্ছে স্প্রে। তবে মসজিদগুলোতে নামাজের জামাতের সময় মুসল্লিদের যাতায়াত প্রায় আগের মতোই রয়েছে। এতে করে সামাজিক পর্যায়ে করোনা ছড়ানোর শঙ্কা থেকেই যাচ্ছে। গতকাল শুক্রবারও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।গতকাল সকাল থেকেই রাজশাহী নগরীসহ বিভিন্ন স্থানে টহল দেয় সেনাবাহিনীসহ পুলিশ। এ সময় পুলিশ নগরীতে অপ্রয়োজনে ঘোরাফেরা করার অপরাধে বেশ কয়েকজন যুবককে আটক করে কান ধরে উঠবোস করানোর পর ছেড়ে দেয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র দাস। তিনি বলেন, ‘সরকারের ঘরে থাকার নির্দেশনা অমান্য করে এখনো কিছু মানুষ বাইরে ঘোরাফেরা করছে। আমরা তাদের নানাভাবে সচেতন করছি। তার পরও যারা কথা শুনছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে কাউকে উপস্থিত ছোট ছোট সাজা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, যেন লোকলজ্জার ভয়ে সে এ ধরনের কাজ আর না করে।’

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশ রাস্তার ধারে আড্ডা দেওয়ার সময় কয়েকজনকে পিটিয়ে বাসায় তাড়িয়ে দেয়। এ ছাড়া নগরীর কয়েকটি দোকানের চায়ের কেটলি ও কাপ জব্দ করে। নির্দেশনা অমান্য করে এসব চায়ের দোকান খোলা রাখা হয়।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘আমরা জেলার প্রতিটি এলাকায় মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছি। তার পরও যারা কথা শুনছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা যেন সামাজিক পর্যায়ে না ছড়ায় সেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বিদেশফেরতদের প্রতিও বিশেষ নজর রাখা হচ্ছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

মৃত্যুঝুঁকি জেনেও অর্ধলক্ষাধিক মানুষের পাহাড়ে বসবাস

মৃত্যুঝুঁকি জেনেও অর্ধলক্ষাধিক মানুষের পাহাড়ে বসবাস

সেমিফাইনালে মুখোমুখি দুই পরাশক্তি, উত্তেজনায় কাঁপছে ফুটবল বিশ্ব

সেমিফাইনালে মুখোমুখি দুই পরাশক্তি, উত্তেজনায় কাঁপছে ফুটবল বিশ্ব

হরমুজ অবরোধ অব্যাহত থাকবে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

হরমুজ অবরোধ অব্যাহত থাকবে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠলো দুর্দান্ত স্পেন

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠলো দুর্দান্ত স্পেন

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

অতিবৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা পেছানো সম্ভব হয়নি কেন, সে বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। শিক্ষামন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ বিশেষ কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য রয়েছেন। তবে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নয় জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে