
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৭:১৪

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি শ্বাস কষ্ট ও জ্বরে ভুগছিলেন। গতকাল রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মজিবুর রহমান।তিনি জানান, কভিড সংক্রমণে তার মৃত্যু হয়েছিলো কিনা তা জানতে মৃত ব্যক্তির নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।এ ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির চারপাশের ১০টি ঘর এবং দুটি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে। ঘটনার রাতে দুই হাসপাতালে যাঁরা কর্মরত ছিলেন, তাঁদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে মৃত ব্যক্তির বাড়ির চারপাশেও।


ইনিউজ ৭১/ জি.হা