
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৮:৪১

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তবে, নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি, ফলে আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাতজন।বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইনিউজ ৭১/ জি.হা