সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাঙ্গুনিয়ায় মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩:৭

শেয়ার করুনঃ
রাঙ্গুনিয়ায় মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে সনাতন সম্প্রদায়ের মন্দিরে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে দক্ষিণ রাজা নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, পশ্চিম নিশ্চিন্তাপুর গ্রামে দুর্বৃত্তরা কর্মকার পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের ফটকের তালা ভেঙ্গে দুইটি প্রতিমা, দানবাক্স ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

সুত্রে জানা যায়, কর্মকার পাড়া শ্মশান কর্তৃপক্ষের সাথে স্থানীয় প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার দিনগত রাত ১টার দিকে দেশীয় অস্ত্র সহ একদল ব্যক্তি শ্মশানের জায়গা দখলের পায়তারা শুরু করেন। তারা সেখানে ইট-বালি ফেলে স্থাপনা নির্মাণের চেষ্টা চালালে স্থানীয় হিন্দু ধর্মালম্বিরা সংগঠিত হয়ে তাদের প্রতিরোধ করতে আসে। সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাতভর এই পরিস্থিতে ভোর রাত সাড়ে ৪টার দিকে শ্মশান থেকে ৫শত গজ দূরে দক্ষিণ রাজানগর কর্মকার পাড়া সার্বজনীন মন্দিরে প্রবেশ করে দুটি প্রতিমা ও পূজার সামগ্রী ভাংচুরের ঘটনা ঘটায় প্রতিপক্ষের লোকজন।

শ্মশান পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কর্মকার বলেন, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে মন্দিরের পাশে শশ্মানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এই নিয়ে একটি মামলা চলছে। শশ্মানের জায়গা দখলের জন্য এই ঘটনা ঘটিয়েছে তাঁরা। রাতের আঁধারে মন্দিরে ঢুকে বিশ্বকর্মা ও স্বরস্বতী প্রতিমা, দানবাক্স ও আলমিরাতে দূর্গাপূজার জন্য রাখা টাকা ও প্রতিমার গায়ের স্বর্নালংকার নিয়ে যায়। এই বিষয়ে ৪ জন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এজাহার দিয়েছি।’  

আরও

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার বলেন, ‘দক্ষিণ রাজানগর কর্মকার পাড়া মহাশ্মশানের জায়গা রাতের আঁধারে দখলের পায়তারা চালায় একদল দুর্বৃত্ত। তারা মন্দিরের স্থায়ী প্রতিমা স্বরস্বতী ও বিশ্বকর্মা মূর্তি দুটি ভাংচুর করে। একটি কাটের ও একটি স্টিলের দান বাক্স ভেঙ্গে আনুমানিক ১ লাখ টাকার নগদ অর্থ নিয়ে যায়। এছাড়া মন্দিরের স্টিলের আলমারি ভেঙ্গে সেখানের মূল্যবান কাগজপত্র নষ্ট করে দেয় এবং প্রতিমার জন্য রাখা দামী গহনা নিয়ে যায়। যাওয়ার সময় পূজার জন্য রাখা মন্দিরের সমস্ত সামগ্রী ঢোল-তবলা ভেঙ্গে গুড়িয়ে দেন তারা।’

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন “মন্দিরের ভাংচুরের ঘটনার অভিযোগ পেয়েছি। মন্দিরের পাশে শশ্মানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে জেনেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।  এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।” রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘প্রতিমা ভাংচুরের বিষয়টি খতিয়া দেখা হচ্ছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় রাঙ্গুনিয়ার হিন্দুধর্মালম্বিদের মধ্যে তীব্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়। হিন্দুধর্মালম্বিদের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা নির্মল কান্তি দাশ ও সভাপতি বিভূতি ভূষন সেন বলেন, “ মন্দিরে ভাংচুরের ঘটনায় সনাতন সম্প্রদায়ের লোকজনের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিছুদিন পর দূর্গাপূজা শুরু হবে। দূর্গাপূজা পালন করতে পারব কিনা সংশয়ে আছি। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে  বিচার দাবি করছি।”

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

সর্বশেষ সংবাদ

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকটিতে যান এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্লিনিকের সামনে টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে একটি সাইনবোর্ড দেখতে পান এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা