মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

২০২৪ সালে চা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১:১

শেয়ার করুনঃ
২০২৪ সালে চা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা!

বাংলাদেশের চা শিল্পে ২০২৩ সালে নতুন রেকর্ড সৃষ্টি হলেও সদ্য বিদায়ী ২০২৪ সালে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। গত বছর ১৬৮টি চা-বাগান ও ক্ষুদ্রায়তন চা-চাষিদের হাত ধরে ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল, যা চা শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু ২০২৪ সালে উৎপাদনে নানা কারণে বিপর্যয় দেখা দিয়েছে। শ্রমিক অসন্তোষ, উৎপাদন খরচের বৃদ্ধি, বিরূপ আবহাওয়া এবং কাঙ্খিত দাম না পাওয়ার মতো সমস্যার কারণে চায়ের উৎপাদন কমে গেছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, দেশের ১৬৯টি চা বাগানে মাত্র ৮ কোটি ৬৬ লাখ ৫১ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। যদিও ডিসেম্বর মাসে উৎপাদনের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, তবুও লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ১২ লাখ ৬৯ হাজার কেজি চা উৎপাদন কম হবে। চা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, দেশীয় চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ৮০ লাখ কেজি, কিন্তু জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৭ কোটি ৬৬ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের উৎপাদনের হিসাব জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত না হওয়া সত্ত্বেও, লক্ষ্যমাত্রা অর্জন এখনো একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে চায়ের উৎপাদন খরচ বেড়েছে। সার, সেচ এবং কীটনাশকের মূল্য বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের ধর্মঘট এবং উৎপাদনে বিরূপ আবহাওয়ার কারণে চা শিল্পে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালে তীব্র খরা এবং অতিরিক্ত তাপমাত্রা চা গাছের জন্য অনুকূল ছিল না, যার ফলে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে উৎপাদন কমে গেছে, অন্যদিকে উৎপাদন খরচও বেড়েছে, যার ফলে বাগান মালিকদের জন্য লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) বাগানগুলোতে। শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের জন্য দীর্ঘসময় ধর্মঘট চলায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এনটিসি চা বাগানগুলোর ১২টি বাগান দীর্ঘদিন বন্ধ ছিল। এসব সমস্যার সমাধান না হলে চা শিল্পের ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া, চায়ের গড় দাম বাড়লেও উৎপাদন খরচের সাথে সঙ্গতিপূর্ণ নয়। গত বছর এক কেজি চায়ের উৎপাদন খরচ ছিল ২২৬ টাকা, কিন্তু এবছর চায়ের উৎপাদন খরচ বেড়ে ২০০ থেকে ২২০ টাকায় পৌঁছেছে। সেই তুলনায় নিলামে চায়ের গড় দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ছিল, যার কারণে বাগান মালিকদের লাভের পরিমাণ কমে গেছে।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ইসমাইল হোসেন জানান, ২০২৪ সালে চায়ের উৎপাদন কম হওয়ার অন্যতম কারণ হিসেবে এনটিসি চা বাগানগুলোতে শ্রমিক অসন্তোষ এবং উত্তরবঙ্গের বাগানগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি হয়েছে। উত্তরবঙ্গের বাগানগুলোতে প্রাকৃতিক দুর্যোগ এবং খরার কারণে উৎপাদন কমেছে। তবে তিনি আশাবাদী যে, বাকি বাগানগুলোর উৎপাদন হিসাব পাওয়া গেলে পরিস্থিতির পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে।

সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মহসিন মিয়া মধু বলেন, "চায়ের উৎপাদন খরচ অব্যাহতভাবে বাড়ছে, যা বাগান মালিকদের জন্য অস্বস্তিকর। যদি উৎপাদন খরচ এবং বিক্রির দাম না বাড়ে, তবে চা শিল্পে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।"

চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট কাটিয়ে উঠতে হলে সরকার এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শ্রমিক অসন্তোষ সমাধান, উৎপাদন খরচ কমানো এবং চায়ের বাজারমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কার্যকর নীতি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে চা উৎপাদনের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেয়া জরুরি।

চা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

রাশিয়ার হুমকিতে ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা ফিনল্যান্ডের

রাশিয়ার হুমকিতে ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা ফিনল্যান্ডের

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে দেশের সাধারণ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিশেষ জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে প্রায় ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। শহরের তুলনায় গ্রামীণ পরিবারগুলোকে ঋণের বোঝা বেশি বহন করতে হচ্ছে। জাতীয় বেতন কমিশনের অনুরোধে বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ প্রতিবেদনে এ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি সংস্কারের তাগিদ আইএমএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি সংস্কারের তাগিদ আইএমএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুধু কঠোর মুদ্রানীতি যথেষ্ট নয় বলে মনে করছে সংস্থাটি। আইএমএফের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক খাতের সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি সংগ্রহের উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্র কার্যকর রয়েছে, অন্য উৎসগুলো স্বাভাবিক অবস্থায়

এলপিজির দাম আকাশছোঁয়া, সরবরাহ সংকটে বিপাকে সাধারণ ভোক্তারা

এলপিজির দাম আকাশছোঁয়া, সরবরাহ সংকটে বিপাকে সাধারণ ভোক্তারা

দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো কোনো এলাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও সরবরাহের ঘাটতিতে চাহিদা অনুযায়ী সিলিন্ডারও পাচ্ছেন না ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, জাহাজভাড়া বৃদ্ধি এবং আমদানি ও পরিবহন জটিলতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের প্রস্তাবিত তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রিগ্যাসিফিকেশন সেবার জন্য বর্তমানে পরিশোধিত ব্যয়ের তুলনায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি ফি দেওয়ার প্রস্তাব এসেছে। মহেশখালীর কুতুবজোমে ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট দৈনিক (এমএমসিএফডি) ক্ষমতার অফশোর টার্মিনাল নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) এ প্রস্তাব দিয়েছে। বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলের আওতায় ১৫ বছর মেয়াদি চুক্তির জন্য