বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং কোন তদ্বিরে ছাড় দেয়া হবে না :বিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৯, ৫:২৬

শেয়ার করুনঃ
ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং কোন তদ্বিরে ছাড় দেয়া হবে না :বিএমপি কমিশনার
গ্যাং কালচার’-এর নামে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কিশোররা। স্কুল-কলেজপড়ুয়া এসব কিশোর জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই, মাদক, অপহরণ ও চাঁদাবাজির মতো অপরাধে। বরগুনায় ০০৭ নামের কিশোর গ্যাং লিডার নয়ন ব-ের হামলায় রিফাত হত্যার পর ‘গ্যাং কালচার’ আলোচনায় আসে। নগরীর বটতলা, আলেকান্দা, বগুরা রোড, মেডিকেল কলেজের সামনে, ভাটারখাল ও কেডিসি, কাউনিয়া এবং পলাশপুর এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় হয়ে ওঠার খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে বরিশালে “আব্বা গ্রুপ” নামের একটি কিশোর গ্যাংয়ের খবর পাওয়া গেলেও বাহারী নামের আরো কিছু কিশোর গ্যাং বরিশাল নগরীসহ দক্ষিণাঞ্চলের নানা জেলায় রয়েছে বলে জানা যায়। বেপরোয়া হয়ে ওঠা ভয়ংকর এই গ্রুপের বিরুদ্ধে একের পর এক মামলা হলেও তাদের লাগাম টানা যাচ্ছে না। মাঝেমধ্যে পুলিশ এদের জেলে পাঠালেও তাদের ‘মুরব্বিদের’ আশীর্বাদে মুক্ত হয়েই দ্বিগুণ উৎসাহে লিপ্ত হচ্ছে অপকর্মে। অপরাধ বিজ্ঞানীদের মতে, ‘পারিবারিক বন্ধন শিথিল, মা-বাবার সঙ্গে সন্তানদের দূরত্ব তৈরি এবং খেলাধুলা থেকে বিরত থাকা, সাংস্কৃতিক কর্মকা- কমে যাওয়া কিশোর অপরাধ সংগঠিত হওয়ার অন্যতম কারণ। বরিশালে কোন কিশোর গ্যাং যাতে গড়ে উঠতে না পারে সেলক্ষ্যে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণপরবর্তী কার্যক্রম চলছে বলে জানান বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। তিনি বলেন, অপরাধ কর্মকা-ে যারা জড়িত তাদেরকে কোন ধরণের তদ্বিরে ছাড় দেয়া হবে না। 

সূত্রে জানা যায়, কিশোর সন্ত্রাসীদের নিয়ে গঠিত ‘আব্বা গ্রুপ’টি মূলত নগরীর প্রাণকেন্দ্র সদর রোডকেন্দ্রিক। পরেশ সাগরের মাঠ, বাংলাদেশ ব্যাংক রোডের মুখে, জিলা স্কুল মোড় এবং সিটি কলেজ ঘিরেই তাদের আড্ডা ও অপকর্মের স্থল। ‘আব্বা গ্রুপের’ নেতৃত্বে থাকা সৌরভ বালা ও তানজিম নামের দুই বখাটে যুবক একসময় জেলা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কের ছত্রছায়ায় ছিল। রাজনৈতিক বাস্তবতায় ভোল পাল্টে গ্রুপটি ছাত্রলীগের অনেক নেতার আনুকূল্য পাওয়ার চেষ্টা করলেও কেউ তাদের গ্রহণ করেনি। কলেজকেন্দ্রিক নানা অপকর্মের অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ এই গ্রুপের সৌরভ বালাকে গ্রেফতার করে। এ নিয়ে কথা হয় সিটি কলেজের ক্যাশিয়ার এসএম সাইদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ২০১৫ সালে কলেজের অফিস কক্ষের আলমারি ভেঙে টাকা লুট করেছিল তারা। ২৯ জুলাই ওই মামলায় সাক্ষ্য দিয়ে ফেরার পরই সৌরভ বালারা ক্যাম্পাসে ঢুকে হট্টগোল করে। খবর পেয়ে পুলিশ সৌরভ বালা ও ইয়ামিন হোসেন জুয়েলসহ তিন যুবককে আটক করে। কলেজ কর্তৃপক্ষ হট্টগোলের ওই ঘটনায় মামলা না করায় পুলিশ তাদের মেট্রো অধ্যাদেশে আদালতে পাঠায়। 

এরপর ৩১ জুলাই আদালত থেকে ছাড়া পেয়েই দলবল নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে সৌরভ, রুবেল ও ইয়ামিনরা অধ্যক্ষকে কুপিয়ে জখম করে। পরে অধ্যক্ষকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলার পর গ্রুপের রুবেলকে গ্রেফতার করা হয়। থানার ওসি নুরুল ইসলাম বলেছেন, হামলাকারী বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। জানা গেছে, এই গ্রুপের সদস্যরা সিটি কলেজের একটি রুম দখলে নিয়ে ‘টর্চার সেল’ করে সেখানে মাদক সেবন থেকে শুরু করে সব অপকর্মই করা হচ্ছিল। ধরে এনে এই কক্ষে চালানো হতো নির্যাতন। এছাড়া কলেজছাত্রীদের উত্ত্যক্ত করা, সিগারেট খেয়ে মেয়েদের মুখে ধোঁয়া ফেলা, জোর করে ছাত্রীদের সিগারেট খাওয়ানোর অভিযোগ নিত্যনৈমিত্যিক। বাইরে থেকে মেয়ে নিয়ে আসার ঘটনাও ঘটেছে। তবে কর্তৃপক্ষ কিংবা অভিভাবকরা এসব দেখে না দেখার ভান করায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠে। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম
কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমান জানান, সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। মান-সম্মানের ভয়ে অনেকের মধ্যেই তাদের এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আব্বা গ্রুপটি আগে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে এলেও এটি প্রথম আলোচনায় আসে ২০১৭ সালের ৫ এপ্রিল। জিলা স্কুলের ছাত্রদের সঙ্গে একটি বিরোধের জেরে ওইদিন সন্ধ্যায় আব্বা গ্রুপের প্রায় ২০ জন সদস্য ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নামে। তারা জিলা স্কুলের মোড় থেকে ব্রাউন কম্পাউন্ড পর্যন্ত সড়কে বহুসংখ্যক গাড়ি ভাংচুর করে ও কয়েকটি বাড়িতেও হামলা চালায়। এ সময় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে তারা। ওই ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ সৌরভ বালাকে ধারালো অস্ত্রসহ আটক করে। এ সময় স্কুলছাত্র সাগর হাওলাদার, রিফাতুল ইসলাম, তানভির আহসান জিয়াদ, শোভন বিশ্বাস, তৌসিক হাওলাদার, নাজিম উদ্দিন রাতুল, আবদুল¬াহ আল তামিম এবং আরমান শরীফকে আটক করে পুলিশ। আটক সবাই নগরীর বিএম স্কুল, মডেল স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং একে ইন্সটিটিউটের ছাত্র ছিল। কিছুদিন পর জেল থেকে বেরিয়েই গ্রুপের সদস্যরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সবার মুখে মুখে চলে আসে এই আব্বা গ্রুপের নাম। চাঁদা না পেয়ে এই গ্রুপের ২৫-৩০ জন সদস্য ওই বছর ২৪ অক্টোবর নগরীর গির্জা মহল¬ায় মোবাইলের ফোনের দোকান ভাংচুর করে এবং দোকান মালিক সোহেল ও জুয়েলকে বেধড়ক পেটায়। 

‘আব্বা গ্রুপ’ ছাড়াও বরিশাল বিএম কলেজে আজমল হোসেন রুমনের নেতৃত্বে একটি গ্রুপ সক্রিয় রয়েছে। গ্রুপের প্রধান রুমনের বিরুদ্ধে কাউনিয়া থানায় হত্যা মামলাও আছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যকলাপের বিস্তর অভিযোগ শিক্ষার্থীদের। কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের ১০১নং কক্ষে বসবাসরত আজমল হোসেন রুমনের বিরুদ্ধে ক্যাম্পাসে দোকান ভাংচুরের অভিযোগ ছাড়াও তার রুমে প্রায়ই বসে মাদক সেবনের বিশাল আড্ডা। এক ছাত্র জানান, প্রতিদিন গড়ে এই হলেই ১৫ হাজার টাকার ইয়াবার চালান আসে। এর নিয়ন্ত্রণ করছেন আজমল হোসেন। বরিশাল মহানগর ছাত্রলীগের এক নেতার ছত্রছায়ায় তার কার্যক্রম চলছে বলে অভিযোগ। ফলে কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এর পাশাপাশি নগরীর বটতলা, আলেকান্দা, বগুরা রোড, মেডিকেল কলেজের সামনে, ভাটারখাল ও কেডিসি, কাউনিয়া এবং পলাশপুর এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় হয়ে ওঠার খবর পাওয়া যাচ্ছে। 

এদিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আকস্মিকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে উঠতি কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। বাকেরগঞ্জ সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রকাশ কুমার মালাকার গত ২৪ জুলাই ওই এলাকার কিশোর গ্যাং বাবু বাহিনীর হামলায় রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় কিশোর গ্যাংয়ের প্রধান আশরাফুজ্জামান ওরফে বাবু ও তার সহযোগী মেহেদী হাসান সিকদারকে আসামি করা হয়েছে। বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন বলেন, কলেজ চলাকালীন বহিরাগত কিশোর গ্যাংয়ের প্রধান আশরাফুজ্জামান বাবু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। ২৪ জুলাই বেলা ১১টার দিকে তারা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের উত্ত্যক্ত করায় চতুর্থ শ্রেণীর কর্মচারী মুনসুর তাদের বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবু ও তার সহযোগীরা মুনসুরকে গালিগালাজ করলে সে (মুনসুর) অফিসে এসে বিষয়টি ভাইস প্রিন্সিপাল প্রকাশ কুমার মালাকারকে জানালে তিনি ক্লাস চলাকালীন সময়ে বাবু ও তার সহযোগীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ না করার জন্য নিষেধ করেন। এ সময় বাবু ও তার সহযোগীরা ভাইস প্রিন্সিপালের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ খবর কলেজে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ধাওয়া করলে সন্ত্রাসী বাবু ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ওই দিনই অভিযান চালিয়ে হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্য মেহেদী হাসান সিকদারকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিক্ষকের ওপর হামলাকারী অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আরও

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন চলাকালীন ২৫ জুলাই দুপুরে একটি মসজিদের ভেতর থেকে ধারালো অস্ত্রসহ ৯ কিশোর সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃতরা হলোÑ মেহেদী হোসেন, মাইনুল ইসলাম, মাহাদী হাসান সোয়েব, সাকিব হোসেন, আকাশ হাওলাদার, রুবেল খন্দকার, শিপন হাওলাদার, হাসান আকন ও মৃদুল ইসলাম। যাদের বেশির ভাগই বরিশাল সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এর আগে ওই দিন সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ আলম রনির চাচাতো ভাই নজরুল ইসলামকে কুপিয়ে জখম করে কিশোর সন্ত্রাসীরা। এর পরপরই র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে ওই ওয়ার্ডের একটি মসজিদের ভেতরে দেশীয় ধারালো অস্ত্রসহ অবস্থান করা ৯ কিশোর সন্ত্রাসীকে আটক করে। আটককৃতরা এক প্রার্থীর পক্ষে ভাড়াটিয়া হিসেবে ওই এলাকায় অবস্থান করছিল। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই সব কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে সফলতা অর্জন করতে শুরু করেছে। ইতোমধ্যে ১০ জন উঠতি কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিটি কিশোর অপরাধীর পেছনে রয়েছে মাদক সংশি¬ষ্টতার অভিযোগ। এ বিষয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশালের সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন বলেন, কিশোর অপরাধ হয় পারিবারিক বন্ধন নড়বড়ে হয়ে যাওয়া, সন্তানের প্রতি বিধিনিষেধ কমে যাওয়ার কারণে। পাশাপাশি রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে এরা ওই দলের শক্তি বা পাওয়ার অর্জন করে গ্রুপ তৈরি করে। অপরাধ বিজ্ঞানীরা বলছে, ‘পারিবারিক বন্ধন শিথিল, মা-বাবার সঙ্গে সন্তানদের দূরত্ব তৈরি এবং খেলাধুলা থেকে বিরত থাকা, সাংস্কৃতিক কর্মকা- কমে যাওয়া কিশোর অপরাধ সংগঠিত হওয়ার অন্যতম কারণ।’ আইনশৃঙ্খলা বাহিনী এই কিশোর গ্যাংদের অপরাধমূলক কর্মকা-ে সর্বদা বাধা দিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসছে। কিশোর অপরাধ কমাতে খেলার মাঠ বৃদ্ধি করতে হবে, সাংস্কৃতিক কর্মকা-ের প্রতি কিশোরদের উত্সাহ প্রদান করতে হবে, অভিভাবকদের দায়িত্ব নিতে হবে, কিশোর-তরুণদের গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত করতে হবে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহাবুদ্দিন খান বলেন, কিশোররা যখন অপরাধ করে, তখন তাদের অপরাধীর চোখেই দেখি। সে যে ধরনের অপরাধ করবে, সেই রকম আইনে তার বিচার হবে। কোন ধরণের তদ্বিরে তাদেরকে ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, সব এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে যেন বরিশালে কোন কিশোর গ্যাং ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে। গ্যাং গ্রুপের সদস্য হয়ে যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়াচ্ছে তাদের আমরা আইনের আওতায় আনছি। কিন্তু তাদের সংশোধনের মূল দায়িত্ব পরিবারের। তিনি বলেন, কোন এলাকায় কিশোরদের সংঘবদ্ধ হওয়ার সংবাদ পেলে আমাদের পক্ষ থেকে সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়। শুধুমাত্র বরিশাল নগরীই নয় মফস্বল শহর এবং উপজেলায় কমবেশি কিশোরদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সামাজিকভাবে অনুশাসনের মাধ্যমে আমরা এবং অভিভাবকদের নিয়ে সামাজিকভাবে অপরাধ কর্মকা- প্রতিরোধ করছি। বিশেষ করে স্কুল, কলেজ মাদ্রাসাগুলোতে প্রতিমাসে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিংয়ের পাশাপাশি কিশোর গ্যাংয়ের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমেও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন বয়সী ও শ্রেনী পেশার মানুষকে সচেতন করা হচ্ছে। সূত্রমতে, ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী ৯ থেকে অনূর্ধ্ব ১৮ বছরের কোনো শিশু অপরাধে জড়িয়ে পড়লে তাকে কারাগারে না পাঠিয়ে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত। বাংলাদেশে কিশোর সংশোধন কেন্দ্র আছে দুইটি। একটি গাজীপুরের টঙ্গীতে অন্যটি যশোরের পুলেরহাটে। 

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত