বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এদিকে মহাসড়কে তীব্র যানজট, ওদিকে ঘুমাচ্ছেন ট্রাফিক পুলিশ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০১৯, ৩:৪৫

শেয়ার করুনঃ
এদিকে মহাসড়কে তীব্র যানজট, ওদিকে ঘুমাচ্ছেন ট্রাফিক পুলিশ!

ঢাকা-আরিচা মহাসড়কে তখন তীব্র যানজট। কিন্তু সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি। অথচ পাশেই রয়েছে পুলিশ বক্স। পুলিশ বক্সের ভেতরে টেবিল-চেয়ারে বসে ঘুমাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মকর্তা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, পুলিশ বক্সের ভেতরে দুপুরের খাবার শেষে ঘুমিয়ে পড়েন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আবেদ খান। তখন মাঠের দায়িত্ব ছেড়ে চলে যান তার অধীনস্থ ট্রাফিক পুলিশের অন্য সদস্যরাও। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ সময় গণমাধ্যমকর্মীরা ওই ট্রফিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে ঘুম থেকে উঠে পুলিশ বক্স থেকে বের হয়ে বাইরে চলে যান। এরপর ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের কর্মকর্তা আবেদ খান মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে গাড়ি রাখার সুবিধা দিয়ে এক এক করে প্রতিটি গাড়িতে যাত্রী উঠানোর সুযোগ করে দেন। এজন্য বিভিন্ন পরিবহন থেকে মোটা অংকের টাকা নেন তিনি। বাসচালকরা জানান, আমাদের মালিক পক্ষ টিআই আবেদ খানের সঙ্গে কথা বলেছেন। টিআই আবেদ খানের সঙ্গে কথা বলে ‘রাজধানী সুপার সার্ভিসের’ গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

অন্য বাসচালকরা অভিযোগ করেন, এভাবেই বিভিন্ন যানবাহনকে ট্রাফিক পুলিশ চাঁদার বিনিময়ে বিশেষ সুবিধা দেয়। ফলে মহাসড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনকে কৃত্রিম যানজটে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সেই সঙ্গে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এ বিষয়ে জানতে ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই) আবেদ খানের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। পুলিশ বক্স ছেড়ে বাইরে চলে যাওয়ার দীর্ঘ সময় পার হলেও ফিরে আসেননি তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

ঢাকা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

এ সম্পর্কিত আরও পড়ুন

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডিকে বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারানো নির্দোষ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিলখানা হত্যাকাণ্ডের ‘শহীদ দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা জরুরি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি কেবল জনপ্রতিনিধি হিসেবে

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ সংক্রান্ত আদেশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ পায়। সিনিয়র সহকারী সচিব অজিত দেব–এর সই করা অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে কমিটির

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম–এর স্থলাভিষিক্ত হন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সকালে পুলিশ সদরদপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা