সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নিবন্ধন বাতিল ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার: নতুন নীতিমালায় পুরনোদের বিদায়

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২০:৫০

শেয়ার করুনঃ
নিবন্ধন বাতিল ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার: নতুন নীতিমালায় পুরনোদের বিদায়

নতুন নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী নিবন্ধন বাতিল হয়েছে আগের নীতিমালার অধীনে অনুমোদন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, ইসি নতুন পর্যবেক্ষক নীতিমালা জারি করেছে এবং পুরনো নীতিমালা বাতিল করেছে। এর ফলে আগের নিয়মে নিবন্ধিত সব সংস্থার কার্যকারিতা এখন থেকে নেই। এই সিদ্ধান্তের আওতায় অনেক বিতর্কিত সংস্থাও রয়েছে।

আরও

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

বাতিল হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে জানিপপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ আরও কিছু প্রতিষ্ঠান, যেগুলোর নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছে। অতীতে এসব সংস্থাকে দলীয় সুবিধার ভিত্তিতে নিবন্ধন দেওয়া হয়েছিল বলে বিভিন্ন মহলের অভিযোগ।

ইসির বর্তমান কমিশনের আমলে বিতর্কিত নির্বাচনগুলোতে এ সংস্থাগুলোর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ইতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে। বিশেষত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যখন আন্তর্জাতিক পর্যবেক্ষক অনেকটাই অনুপস্থিত ছিল, তখন এসব দেশীয় সংস্থার ‘ভালো’ সার্টিফিকেট নিয়েও বিতর্ক তৈরি হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নতুন নীতিমালায় যোগ্যতা যাচাইয়ের জন্য আরও কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এখন থেকে নিরপেক্ষতা, পূর্ব অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের বাস্তব কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে নিবন্ধন দেওয়া হবে বলে জানা গেছে।

নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানালেও কেউ কেউ বলছেন, এটা যেন কেবল পুরনোদের বাদ দিয়ে নতুন অনুগত সংস্থার জায়গা তৈরি করার কৌশল না হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

তবে কমিশন বলছে, এই সিদ্ধান্ত নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। আগ্রহী সংস্থাগুলোকে নতুন নীতিমালার আলোকে আবেদন করতে বলা হয়েছে।

নতুনভাবে আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হলে, প্রকৃত অর্থে দক্ষ ও নিরপেক্ষ সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর কমিশনের সদস্যরা গণমাধ্যমে একটি খোলাচিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংসদে নতুন আইন পাসের মাধ্যমে পূর্বের অধ্যাদেশ বাতিল হওয়ায় বর্তমান কমিশনের সাংগঠনিক কাঠামো কার্যত পরিবর্তিত

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমন মানুষের জীবনে পুরোনো জীর্ণতা ও গ্লানি দূর করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। সোমবার (১৩ এপ্রিল) দেওয়া বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে

নববর্ষ উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার, নাশকতার শঙ্কা নেই — র‍্যাব ডিজি

নববর্ষ উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার, নাশকতার শঙ্কা নেই — র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের বিশেষ কমান্ডো ইউনিটসহ সকল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের প্রস্তুতকৃত নববর্ষের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। র‍্যাব মহাপরিচালক বলেন,

বাংলাদেশ ভারত সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ ভারত সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই স্বাভাবিক ও আরও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে আবেগ, সংস্কৃতি ও ইতিহাসভিত্তিক যে গভীর সম্পর্ক রয়েছে তা ধরে রাখতে এবং আরও এগিয়ে নিতে উভয় দেশ কাজ করছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান