সোমবার, ১৬ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাংবাদিক ফাগুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৯, ৩:১

শেয়ার করুনঃ
সাংবাদিক ফাগুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারী চক্রকে শনাক্ত করে যথাযথ বিচারের আওতায় নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। সেসময় ফাগুনের হত্যাকারীদের শনাক্ত করে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। গত ২১ মে ঢাকা থেকে শেরপুরে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন ফাগুন। পরদিন জামালপুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ফাগুন হত্যার এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ হত্যা রহস্যের কোনও কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে তার খুনের নেপথ্যে তার পেশাগত অবস্থানের ভূমিকা থাকতে পারে বলে ধারণা তার বাবা জ্যেষ্ঠ সাংবাদিক কাকন রেজার। অনলাইন পোর্টাল প্রিয়.কম-এ কর্মরত থাকা অবস্থায় একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে সংবাদ লিখেছিল ফাগুন। সেই প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্টরা তাকে খুন করতে পারে বলে মনে করেন তিনি।

শনিবার মানববন্ধনে ফাগুনের বাবা কাকন রেজা বলেন, ‘আজকের মানববন্ধনে পিতা হিসেবে আমার পুত্রের জন্য বিচার চাইতে এখানে আমি আসিনি মূলত। এখানে আমি এসেছি শুধু ফাগুনের জন্য নয়, আমি এসেছি যে অন্যান্য ফাগুন আছে তাদের জন্যও। এক ফাগুন চলে গেছে, আমার ফাগুন চলে গেছে। এখন অন্যান্য যারা আছে, তার বয়সী যারা আছে, তারা যেন চলে না যায়।’ কান্নাজড়িত কণ্ঠে কাকন রেজা আরও বলেন, কেন ফাগুনকে হত্যা করা হলো, কী তার অপরাধ ছিল তা অন্তত জানতে চান তিনি। ফাগুন হত্যার বিচার চেয়ে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন ‘এটা শুধু পিতামাতার বেদনাই নয়, তাদের ভার নয়। আমরা যারা আত্মীয়, আমরা যারা স্বজন, আমরা যারা বন্ধু, আমরা যারা সাধারণ নাগরিক, আমি মনে করি এ ধরনের মৃত্যু, এ ধরনের নিঃশব্দ পরিস্থিতি সবার জন্য বেদনাদায়ক।’

ফাগুন তেজগাঁও কলেজের টুরিজ্যম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তিনি প্রিয় ডটকমের ইংরেজি বিভাগে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি চাকরি থেকে অব্যাহতি নেন। পরীক্ষা শেষে কলেজ ছুটি থাকায় তিনি শেরপুরে বাড়িতে অবস্থান করছিলেন। ২১মে, মঙ্গলবার জাগোনিউজ২৪ ডটকমে যোগদানের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় আসেন। কথাবার্তা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ যোগাযোগ হয়, এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

আরও

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
রাতে বাসায় না ফিরলে ভোরেই ফাগুনের খোঁজে বেরিয়ে পড়েন তার বাবা জ্যেষ্ঠ সাংবাদিক, সাপ্তাহিক শেরপুরের সম্পাদক কাকন রেজা। ২২ মে, বুধবার দুপুর পর্যন্ত তিনি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুরের সব থানা ও হাসপাতালে খোঁজ নিয়েও যখন ফাগুনের কোনো হদিস পাচ্ছিলেন না, তখন জানা যায়, জামালপুরে এক তরুণের মরদেহ পাওয়া গেছে। পরবর্তীতে সেটিই ফাগুনের মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়। রেল পুলিশ জানায়, ২১ মে মঙ্গলবার রাতে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফাগুনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় ফাগুনের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
গত মে মাসের শেষ সপ্তাহে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ফাগুনের বাবা কাকন রেজা বলেছিলেন, ‘‘প্রিয় ডটকমের ইংরেজি বিভাগে কাজ করত ফাগুন৷ মাঝে মধ্যে বাংলায়ও রিপোর্ট লিখত, যদিও তার পদবী ছিল সহ-সম্পাদক৷ কিছুদিন আগে একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে সংবাদ লিখেছিল ফাগুন৷ ওই সংবাদের পর ডেভেলপার কোম্পানি তাকে হুমকি দিয়েছিল৷ এমনকি আপোষের প্রস্তাবও দিয়েছিল৷ফাগুনকে নেপাল ভ্রমণের খরচ ও একটি আইফোন টেন কিনে দিতে চাওয়া হয়েছিল৷ কিন্তু ফাগুন সেই প্রস্তাবে রাজি হননি৷ পরে প্রিয় ডটকম কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমঝোতা হয়৷ সেখানে ডেভেলপার কোম্পানির এমডি এসে ক্ষমাও চেয়েছিলেন৷ এমনিতে ফাগুনের কোনো শত্রু ছিল না৷ তবে আমার নিজের সাংবাদিকতার কারণে কেউ আমার ওপর ক্ষুব্ধ হয়ে ছেলেকে হত্যা করে থাকতে পারে৷ কারণ, পারিবারিক কোনো শত্রুতাও ছিল না আমার পরিবারে৷’’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ সংবাদ

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

ট্রাম্পকে কঠোর হামলা চালিয়ে যেতে বললেন সৌদি যুবরাজ!

ট্রাম্পকে কঠোর হামলা চালিয়ে যেতে বললেন সৌদি যুবরাজ!

হরমুজ সংকট বিশ্বজুড়ে, এবার চীনের দ্বারস্থ ট্রাম্প!

হরমুজ সংকট বিশ্বজুড়ে, এবার চীনের দ্বারস্থ ট্রাম্প!

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৫৪ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির

ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৫৪ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হলেও বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সেই জ্ঞান গড়ে ওঠে না। আজ একটি মন্ত্রণালয়, কাল আরেকটি মন্ত্রণালয়—এভাবে দায়িত্ব বদল হলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (পেট্রোল) আমদানি করা হচ্ছে। এই জ্বালানি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছেন এবং সাংবিধানিক নিয়ম মেনেই সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি এবং সরকার সংসদের অধিবেশনেই অংশগ্রহণ করছে। রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং সেখানে পৌঁছানোর পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। জানা