সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বরিশালে ভিজিডি’র চাল নিয়ে তথ্য ফাঁস করলেন চেয়ারম্যানরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০:১৮

শেয়ার করুনঃ
বরিশালে ভিজিডি’র চাল নিয়ে তথ্য ফাঁস করলেন চেয়ারম্যানরা

ভিজিডি বা ভিজিএফ এর চাল নিয়ে নানা কেলেংকারীর খবর হরহামেষাই পাওয়া যায়। এবার ভিজিডি চাল নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এতে জড়িত রয়েছেন সরকারি খাদ্য গুদামের দায়িত্বে থাকা কর্মচারী-কর্মকর্তা থেকে শুরু ইউপি মেম্বার চেয়ারম্যানরা বলেও অভিযোগ পাওয়া যায়। অথচ সরকারি চাল যাতে অসহায় নারীরা সঠিকভাবে পেতে পারেন এজন্য সরকারের পক্ষ থেকে ৩০ কেজি চালের বস্তা করা হয়ে থাকে। তারপরেও থামানো যাচ্ছে চাল চুরি বা আত্মসাৎ। আর অভিযোগটি এবার উঠেছে চেয়ারম্যানদের পক্ষ থেকে। তবে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে চেয়ারম্যানরা সাধু সাজতে এ ধরণের মিথ্যা অভিযোগ দিচ্ছেন বলে অভিযোগের জবাব আসে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অতি দরিদ্র নারীদের খাদ্য সহায়তার অংশ হিসেবে কার্ডধারী প্রত্যেক নারীকে বিনামূল্যে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু বিনামূল্যের চাল থেকে প্রতি বছর বরিশালে সরকারি গুদাম থেকে ওজনে কম দিয়ে কোটি কোটি টাকার চাল রেখে দেওয়ার অভিযোগ রয়েছে খাদ্য অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া গেছে। বরিশাল জেলা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার ১০ উপজেলায় ভিজিডি কার্ডধারীর সংখ্যা ২৭ হাজার ৯১৪ জন। এরমধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৯৪ জন, আগৈলঝাড়ায় ২ হাজার ৭৯ জন, বাবুগঞ্জে ২ হাজার ৩২৫ জন, বাকেরগঞ্জে ৩ হাজার ৩০৯ জন, বানারীপাড়া ২ হাজার ৪৩২ জন, গৌরনদীতে ২ হাজার ৬১১ জন, হিজলায় ৩ হাজার ৬২৪ জন, মুলাদীতে ২ হাজার ৫৬০ এবং উজিরপুরে ২ হাজার ৪৩৬ জন।

জেলার ২৭ হাজার ৯১৪ কার্ডধারীর বিপরীতে ২০১৮ সালে ১০ হাজার ৪৯ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয় (এক কোটি ৪৯ হাজার ৪০ কেজি)। ইউপি চেয়ারম্যানদের অভিযোগ খাদ্য অফিস থেকে চাল নিয়ে আসার পর দেখা যায় প্রতি বস্তায় গড়ে দুই কেজি চাল কম। এই হিসেবে এক টন চালে (এক হাজার কেজি) ৬৬ কেজি কম পাওয়া যায়। বেশিরভাগ চেয়ারম্যানদের দাবি, খাদ্য অফিস থেকে ওজন মাপার সময় কারসাজির মাধ্যমে শত শত টন চাল মেরে দিয়ে তা কালো বাজারে বিক্রি করা হয়। হিসেব করা দেখা গেছে গড়ে যদি প্রতি টন চালে ৬৬ কেজি করে ঘাটতি হয় তাহলে মোট বরাদ্দে ঘাটতি ৬৬৩ দশমিক ২৩ মেট্রিক টন।

আরও

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

একাধিক সূত্র বলছে, ভিজিডির চাল সরকার ভর্তুকি দিয়ে প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনে। কিন্তু চেয়ারম্যান ও খাদ্য অফিস অনিয়ম করে যে চাল অত্মসাৎ করে তা বাজারে বিক্রি করা হয় ৩০ টাকা কেজি দরে। এ হিসেবে এক টন চাল কালোবাজারে বিক্রি হয় ৩০ হাজার টাকায়। হিসেব করে দেখা গেছে কেবল বরিশাল জেলাতেই ভিজিডির চালে যে কম দেওয়া হয় তার মূল্য দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা (৩০ টাকা কেজি দরে)। খাদ্য অফিসের সব কর্মকর্তা- কর্মচারীরা এ টাকার ভাগ পায়। শুধু ভিজিডির চালই ৯ বছরে অন্যান্য খাতে যে বরাদ্দ আসে সেখানেও মাপে কম দিয়ে বছরে লাখ লাখ টাকা আয় করছে খাদ্য অফিস। এর ভাগ পাচ্ছে তালিকা অনুযায়ী খাদ্য অফিসের টপ টু বটম।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী বলেন, ‘আগে ৫০ কেজির বস্তা ভেঙে ৩০ কেজির বস্তা বানাতো। তখন প্রতি বস্তায় ৪/৫ কেজি কম হতো। এখন সেলাই করা বস্তা দেওয়া হয়। তারপরেও প্রতি বস্তায় কিছু কম হবেই এতে কোনও সন্দেহ নেই। খাদ্য অফিস প্রায়ই বলে তাদের সেলাই করা বস্তা নেই। হাতে বাধা বস্তা আনলেই সমস্যা।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, ‘প্রতি বস্তায় ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭/২৮ কেজি পাই। মাঝে মাঝে ইনটেক বস্তা দেয় আবার খোলা বস্তাও সাধে, আমরা নিতে চাই না। এনিয়ে অনেক ঝামেলা হয়।’

মুলাদী উপজেলায় ২৫শ’ ৬০ জন ভিজিডি কার্ডধারীর বিপরীতে ৯২১.৬ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলার সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মুসা হিমু বলেন, ঘাটতি হবেই। আপ-ডাউনে কমে-বাড়ে। ৫০ কেজির জায়গায় ৪৮ কেজিও থাকে। খাদ্য অফিসে ইনটেক বস্তা কমিয়ে রাখে। মাপার সময় এমনভাবে টান দেয় তখন কমে যায়। বস্তায় ২/৩ কেজি কম ধরতেই পারেন। অভিযোগের ব্যাপারে বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাস বলেন, ‘উনারা (চেয়ারম্যান) কোন কারনে কম নেবেন? কমের প্রশ্ন আসে না। এভাবে অভিযোগ করে পার পাওয়া যায় না। তারা শতভাগ মেপে নেবেন। কম হলে আমার কাছে অভিযোগ করবেন। তিনি বলেন, প্রয়োজনে দুইবার মেপে চাল নেবেন। আমরা এখন ৩০ কেজির বস্তা দেই। নিতেও সুবিধা, ইনটেক বস্তা। বোঝেনইতো একজনের অপরাধ আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া আর কী।’

আরও

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের