
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বেলা সাড়ে ৩টায়। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন। এবারের অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির প্রতিবেদন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে আলোচনা সামনে আসতে পারে।
