
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৫০

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং বহুমুখী অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের প্রভাবশালী সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
