
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩

২০২৭ সালে বাংলাদেশের জন্য চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এতে প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে। কাতার ও ওমানসহ বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
