
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে একই পরিবারের একাধিক প্রজন্মের উপস্থিতি বিরল হলেও বিশ্বের বিভিন্ন দেশে এর নজির রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে জিয়া পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার ঘটনা সেই ধারায় নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বক্তব্য দেবেন। এর মাধ্যমে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
