
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৮

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বিষয়টি ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে।

