
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে অবস্থান করে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর।
