
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন। এটি হবে জাতিসংঘে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বক্তব্য। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। এতে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
