প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৯

বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির দ্বন্দ্ব ও সহযোগিতার আবহে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বুধবার ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে তিনি ওয়াশিংটনে যান। স্থানীয় সময় বিকেলে অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনা প্রেসিডেন্টের উড়োজাহাজ অবতরণের পর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাকে এবং পেং লি ইউয়ানকে অভ্যর্থনা জানান। বিমানঘাঁটিতে মার্কিন শিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। লালগালিচার দুই পাশে গার্ড অব অনার দাঁড়িয়ে থাকে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি ২১ বার তোপধ্বনি ও যুদ্ধবিমানের উড্ডয়নেও অভিবাদন জানানো হয়।
