প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৭

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন নতুন বিধিমালা ও আচরণবিধি প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ২০২৬ সালের স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত বিধিমালা প্রকাশ করা হয়েছে।
