
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২১:২৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা ও আচরণবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি, দ্বৈত নাগরিক এবং ব্যাংক ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

