রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু, রহস্যের কেন্দ্রে তরুণী ও বন্ধু দীপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১২:৩৩

শেয়ার করুনঃ
সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু, রহস্যের কেন্দ্রে তরুণী ও বন্ধু দীপ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন করে এক তরুণীর সন্ধান করছে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ ও তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে ওই তরুণীকে দেখা গেছে। এদিকে তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দীপকে চার দিনের রিমান্ডে নিয়েছে নৌপুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে মোটরসাইকেলে পৌঁছান তাহসিফ ও ২৪-২৫ বছর বয়সী এক তরুণী। হেলমেট পরা অবস্থায় তাহসিফের সঙ্গে ছিলেন দীপও। গেঞ্জি, প্যান্ট ও কেডস পরা ওই তরুণীর হাতে ছিল সাদা পলিথিন। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। পরে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় চলে যান। তরুণীটি তাদের সঙ্গে টঙ্গী গিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করতে পারলে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ডাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেল সাড়ে ৪টায় ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্রে পরিচয় শনাক্ত হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ওই রাতে দীপের সঙ্গে তার টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার তথ্য পায় পুলিশ।

আরও

নয় গুলির দাবি মিথ্যা, শেখ হাসিনাসহ ৮৪ আসামির অব্যাহতি

নয় গুলির দাবি মিথ্যা, শেখ হাসিনাসহ ৮৪ আসামির অব্যাহতি
দীপের দাবি, সেখানে ইউনিফর্ম পরা দুই পুলিশ সদস্যকে দেখে তারা দুই দিকে দৌড় দেন এবং তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে পুলিশের ধারণা, মাদকসেবন বা অন্য কোনো অপরাধের সন্দেহে তাদের ধাওয়া করা হয়ে থাকতে পারে। দুই পুলিশ সদস্যের পরিচয়, ধাওয়ার কারণ, নদীতে ঝাঁপ দেওয়ার সত্যতা এবং ঘটনাস্থলে মোটরসাইকেল পৌঁছানোর বিষয়টি এখনো রহস্যজনক। তদন্তকারীরা দীপের বক্তব্যে অসংগতি ও পরস্পরবিরোধী তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নৌপুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুরো ঘটনাক্রমে দীপ তাহসিফের সঙ্গে ছিলেন। চার দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তাহসিফের চলাফেরা, সাক্ষাৎ করা ব্যক্তিদের শনাক্ত, আইফোনের ফরেনসিক পরীক্ষা এবং মোটরসাইকেলসহ অন্যান্য আলামত উদ্ধারের কাজ চলছে।

সাবেকবিমানবাহিনীকর্মকর্তারহস্যজনকমৃত্যুসিসিটিভিফুটেজ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বৃহস্পতিবার রাতে পিবিআই দীপকে আটক করে। ঘটনাস্থল পরিদর্শনের পর শুক্রবার রাতে তাকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাত ১টার দিকে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। শনিবার দীপকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে চার দিন মঞ্জুর করা হয়।

সর্বশেষ সংবাদ

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

নতুন কাঠামোয় বেতন আজ, আপাতত পুরোনো বেতনই যাদের

নতুন কাঠামোয় বেতন আজ, আপাতত পুরোনো বেতনই যাদের

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু, রহস্যের কেন্দ্রে তরুণী ও বন্ধু দীপ

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু, রহস্যের কেন্দ্রে তরুণী ও বন্ধু দীপ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন কাঠামোয় বেতন আজ, আপাতত পুরোনো বেতনই যাদের

নতুন কাঠামোয় বেতন আজ, আপাতত পুরোনো বেতনই যাদের

নতুন বেতনকাঠামো অনুযায়ী তিন মাসের বকেয়াসহ রোববার থেকে বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। এ লক্ষ্যে বেতন পরিশোধের প্রস্তুতিও নিয়েছে সরকার। তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারী আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পাচ্ছেন। পরবর্তী সময়ে তাদের বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ সূত্র। অর্থ বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১৪ লাখ

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৬০৪ কোটি ৯৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. নজমুল হক জানান, মাতারবাড়ীর ১২০০ মেগাওয়াট

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বোর্ড গঠন করে। পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হলো। এর আগে শনিবার (৩১ অক্টোবর) শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সরকারি কাজে বাধার মামলায় হাইকোর্টে আখতারুজ্জামানের জামিন আবেদন

সরকারি কাজে বাধার মামলায় হাইকোর্টে আখতারুজ্জামানের জামিন আবেদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। রোববার (১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী শিশির মনির। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত একই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৬ নভেম্বর শুনানি শেষে আদালত