
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৭

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রোববার দিবাগত রাত পর্যন্ত মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। ফিরতি ফ্লাইট চলমান রয়েছে এবং আগামী ৩০ জুন শেষ ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
