
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৭:২২

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধবিহারের অধ্যক্ষদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, দেশের প্রতিটি জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে একজন ইমাম, খতিব অথবা অন্য কোনো ধর্মীয় প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
