প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪

সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। দিনের শুরুতেই মাত্র ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিনটি উইকেট তুলে নেয় টাইগাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়রা। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান।
