প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২৫

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকার বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। তবে দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে স্পষ্ট অবস্থান নেয়নি। বরং ছয় দশকের বেশি সময় ধরে দুই দেশ একধরনের কৌশলগত অস্পষ্টতা বজায় রেখে চলেছে। তবে নতুন করে মধ্যপ্রাচ্যে সংঘাত ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হওয়ায় এই নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
