
প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৯:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। তাই তার ভাষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, সংসদকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।”
