বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আজ শপথ, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২

শেয়ার করুনঃ
আজ শপথ, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সাধারণত বঙ্গভবন-এর দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ প্লাজায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী বিশাল মঞ্চ ও ভিভিআইপি জোন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যা দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। দলটির সংসদীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান।

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তারেক রহমান তার নির্বাচনি ইশতেহারের ‘৩১ দফা’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে।

তারেক_রহমানপ্রধানমন্ত্রীনতুন রাজনৈতিক অধ্যায়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

ইসরায়েলকে পাঠানো যুক্তরাজ্যের অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

ইসরায়েলকে পাঠানো যুক্তরাজ্যের অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ আজ প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এ বছর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) জমা পড়া ৮৪২টি অভিযোগ যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, ২০২৪

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, এই তালিকা মূলত বৈশ্বিক নেতৃত্ব, রাজনৈতিক প্রভাব এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রক্রিয়া। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিরোধীদলের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি নির্ধারণকে

পাঁচ লাখ নিয়োগে শূন্যপদের তথ্য চাইল জনপ্রশাসন

পাঁচ লাখ নিয়োগে শূন্যপদের তথ্য চাইল জনপ্রশাসন

নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় ধরনের প্রশাসনিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্ধারিত ছক অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে শূন্যপদের বিস্তারিত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারের