শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুলিশ সতর্ক ও নিরপেক্ষ থাকবেন: আইজিপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:২২

শেয়ার করুনঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুলিশ সতর্ক ও নিরপেক্ষ থাকবেন: আইজিপি

আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) বাহারুল আলম বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্ব পালনের সময় বডি-অর্ন ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

আইজিপি বাহারুল আলম এছাড়াও জনবান্ধব পুলিশিং শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ, দ্রুত ও কার্যকরভাবে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

আরও

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
সভায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নির্বাচনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক প্রস্তাব তুলে ধরেন। এতে উল্লেখযোগ্য ছিল—দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন সরকারি সুবিধা বৃদ্ধি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অনুষ্ঠানটি চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদের স্বাগত বক্তব্যে শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ও রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ চট্টগ্রাম বিভাগের ২৯টি ইউনিটের মোট ৪৫৮ জন কর্মকর্তা ও ফোর্স সদস্য সভায় উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং আন্ত ইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ আশা করছে, এই সভা সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক হবে।

বাংলাদেশপুলিশনির্বাচননিরাপত্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলা করে একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তাঁকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা পরিবর্তনশীল নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করছেন বলে জানান তিনি। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল সম্মেলনস্থলে যোগ দিয়েছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনস্থলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ফাঁকে আগামী ১২ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুই নেতার দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে এটি। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের বৈঠক হয়েছিল। সোমবার