শুক্রবার, ২৬ জুন, ২০২৬১২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ডিএনএ পরীক্ষার অপেক্ষায় উত্তরা বিমান দুর্ঘটনার ছয় মরদেহ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০

শেয়ার করুনঃ
ডিএনএ পরীক্ষার অপেক্ষায় উত্তরা বিমান দুর্ঘটনার ছয় মরদেহ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর পেরিয়ে গেছে তিন দিন। দুর্ঘটনায় মারা যাওয়া ছয়জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। সিএমএইচ-এর হিমঘরে রাখা মরদেহগুলো এতটাই অগ্নিদগ্ধ যে মুখমণ্ডল, পোশাক কিংবা শারীরিক গঠন থেকেও শনাক্ত করা অসম্ভব হয়ে উঠেছে। ফলে চিকিৎসক ও তদন্তকারীরা এখন একমাত্র নির্ভর করছেন ডিএনএ পরীক্ষার ওপর।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অগ্নিদগ্ধ মরদেহে সাধারণত আঙুলের ছাপ পাওয়া যায় না এবং চেহারা বিকৃত হয়ে যায়। তবে দাঁত অনেক সময় আগুনে পুড়ে না গিয়ে টিকে থাকে, কেননা দাঁতের এনামেল শরীরের সবচেয়ে শক্ত উপাদান। দাঁতের ভেতরের পাল্প টিস্যুতে থাকা জীবিত কোষ অনেক সময় ডিএনএ পরীক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

আরও

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে হাইকোর্টে রিট

তবে যদি দাঁত নষ্ট হয়ে যায়, তাহলে চিকিৎসকরা মরদেহের হাড়ের ভেতরের অংশ অর্থাৎ বোন ম্যারো থেকে ডিএনএ সংগ্রহ করছেন। ইতোমধ্যে সম্ভাব্য স্বজনদের কাছ থেকে গালের কোষ, নখ ও চুলের গোড়া সংগ্রহ করে ডিএনএ মিলিয়ে শনাক্তের কাজ শুরু হয়েছে। ফরেনসিক বিভাগ ও সিআইডি যৌথভাবে এই বিশ্লেষণের দায়িত্বে রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ছয়টি মরদেহ এতটাই বিকৃত যে কারো লিঙ্গ পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। সব মরদেহ ঢাকার সিএমএইচ মর্গে রাখা হয়েছে। এখান থেকে দাঁতের অংশ ও অন্যান্য কোষ নমুনা সংগ্রহ করে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ দলের আগমনও শিগগিরই প্রত্যাশিত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সিআইডির ফরেনসিক ইউনিট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১১টি মরদেহের খণ্ড ও ১১ জন সম্ভাব্য দাবিদারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো পরীক্ষার জন্য সিআইডির ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে এবং ফলাফল পেতে সময় লাগবে ৭ থেকে ১০ দিন।

ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. মমতাজ আরা বলেন, ডিএনএ পরীক্ষা বর্তমানে অগ্নিদগ্ধ মরদেহ শনাক্তের সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি। দেশে এখন এই প্রযুক্তি যথেষ্ট উন্নত, ফলে সঠিকভাবে নমুনা বিশ্লেষণ করতে পারলে শনাক্ত করা যাবে নিশ্চিতভাবেই।

ডিএনএ শনাক্তকরণউত্তরা বিমান দুর্ঘটনা,সিএমএইচ মর্গদাঁতের ডিএনএ পরীক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

এদিকে সিআইডির বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীন জানিয়েছেন, তারা আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যন্ত পেশাদারভাবে কাজটি করছেন, যাতে কোনো বিভ্রান্তি না হয় এবং শনাক্তকরণ প্রক্রিয়া নির্ভুল হয়।

ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় এখন প্রহর গুনছেন নিহতদের স্বজনরা। শোকাহত পরিবারগুলোর একটাই চাওয়া— যেন দ্রুততম সময়ে তাদের প্রিয়জনদের মরদেহ তারা শনাক্ত করে শেষবারের মতো বিদায় জানাতে পারে।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

সর্বশেষ সংবাদ

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। এর ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভ্রমণের পাশাপাশি সাধারণ পর্যটন ভিসা পেতে আগ্রহীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা মোকাবিলা, নদীভাঙন রোধ এবং পানিসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে পরিবেশ সুরক্ষা, বন্যার

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে শিল্প ও উৎপাদনভিত্তিক ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক এখন আরও গভীর অর্থনৈতিক ও শিল্প অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই চীনে

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

রাজধানী ঢাকা ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। ঘুরেফিরে উৎপত্তিকেন্দ্র রাজধানীর সন্নিহিত অঞ্চল। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি কয়েকটির উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় নতুন করে উত্কণ্ঠা তৈরি হয়েছে। সর্বশেষ ২২ জুন সোমবার রাত রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার যে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, তার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী বছরে দুইবার এ কর্মসূচি পরিচালিত হওয়ার কথা থাকলেও