রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাংলাদেশি ভিসা নীতিতে অগ্রগতি, সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৫, ২১:১৯

শেয়ার করুনঃ
বাংলাদেশি ভিসা নীতিতে অগ্রগতি, সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা নীতিতে অগ্রগতি হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি দেশটির বিভিন্ন খাতে বিনিয়োগ আগ্রহকেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানান।

বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই’র টলারেন্স অ্যান্ড এক্সিসটেন্স বিষয়ক কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বার্তা উঠে আসে।

প্রতিনিধিদলের সফর ছিল স্বল্প সময়ের, তবে তাৎপর্যপূর্ণ। দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করে প্রতিনিধি দলটি, যাদের অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। প্রতিনিধি দলে ছিলেন ইউএই’র পররাষ্ট্র, বিনিয়োগ এবং মানবসম্পদ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা।

আরও

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

শেখ নাহায়ান বলেন, প্রেসিডেন্টের নির্দেশে তিনি বাংলাদেশে এসেছেন বন্ধুত্বের বার্তা নিয়ে। তিনি দুই দেশের সাম্প্রতিক পারস্পরিক সংলাপকে ইতিবাচক উল্লেখ করে বলেন, ভিসা, বিনিয়োগসহ সকল খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি বহাল থাকবে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা ইউএই’র এই সহযোগিতাকে সাধুবাদ জানাই। ভিসা সুবিধা, অনলাইন সিস্টেম চালু এবং দক্ষ কর্মীদের জন্য সুযোগ তৈরি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।’ তিনি আরও বলেন, ‘ভিসার দরজা খোলার জন্য ধন্যবাদ। তবে এখনো কিছু প্রক্রিয়া বাকি, আমরা তা যৌথভাবে সমাধানের আশা রাখি।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইতোমধ্যে ইউএই প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে এবং ব্যবসায়িক ভিসাগুলো দ্রুত অনুমোদন পাচ্ছে। দক্ষ কর্মীদের জন্য চালু হয়েছে অনলাইন ভিসা পদ্ধতি, যা শ্রম বাজারে বাংলাদেশিদের নতুন সুযোগ তৈরি করবে।

শুধু তাই নয়, নিরাপত্তা খাতে ৫০০ জন বাংলাদেশির জন্য ভিসা ইতিমধ্যে ইস্যু হয়েছে এবং আরও এক হাজার ভিসা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ-ইউএই ভিসাড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎইউএই বিনিয়োগ বাংলাদেশশেখ নাহায়ান ঢাকা সফর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাংলাদেশ-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব

বাংলাদেশ-চীন ইকোনোমিক করিডোরের প্রস্তাব

এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামুদি এবং আবু ধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

মার্কিন হামলার জবাবে আট সামরিক স্থাপনায় ইরানের পাল্টা অভিযান

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

মেসির রেকর্ডগড়া গোলে জর্ডানকে হারিয়ে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা ২ কোটি ৩৫ লাখ শিশু

সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতেই শুধু বিরোধিতা করবে— এমন রাজনৈতিক সংস্কৃতিকে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সমর্থন করেন না। তিনি বলেন, সরকার ও বিরোধীদল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে দেশে প্রবেশ করে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইন কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সৎ সাহস এবং দৃঢ় উদ্যোগ। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সফরটি শুধু কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেনি, বরং দুই দেশের পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিও আরও সুদৃঢ় করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

সরকারের প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন বাড়ানো, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালুর প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর এটিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের