সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ, পুলিশে বড় ধরনের রদবদল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২৫, ১৮:৫০

শেয়ার করুনঃ
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ, পুলিশে বড় ধরনের রদবদল
সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ। তিনি বর্তমানে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বদলি করা হয়েছে।

আরও

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা
সিআইডির বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহী সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

নতুন করে দুজন ডিআইজিকেও বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বদলির মাধ্যমে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন মুখ আসছে। বিশেষ করে সিআইডির মতো গুরুত্বপূর্ণ বিভাগে নতুন প্রধান নিয়োগ পুলিশ বাহিনীতে নতুন গতির সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে।

আরও

সিআইডি প্রধান ছিবগাত উল্লাহবাংলাদেশ পুলিশ বদলি ২০২৫পুলিশ উচ্চপদস্থ কর্মকর্তা পরিবর্তন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

এ সম্পর্কিত আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির তিন নেতা এবং যুবলীগ ও ছাত্রলীগের চার নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনা বিভাগের নোটিশ অনুযায়ী, অনুমোদনের তালিকায় পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় দায়ের করা নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলার তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে দুই মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় মোট ১৪৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। নাদিম হত্যাচেষ্টা মামলায় গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল।

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বাড়ছে অনিশ্চয়তা

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বাড়ছে অনিশ্চয়তা

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে ভিসা বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। হঠাৎ ভিসা বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে এসব ভিসা বাতিল করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য দেশটির