
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সর্বোচ্চ তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।
