
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

ঢাকার যমুনা এলাকায় পুলিশি বলপ্রয়োগ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল “৩ জন নিহত” সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি।
