প্রকাশ: ২ মে ২০২৬, ১৬:২২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ কনস্টেবল স্বামী নূর উদ্দিন তার স্ত্রী মনি আক্তারকে (২৫) হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
