
প্রকাশ: ২ মে ২০২৬, ১৬:২৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় এলাকায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
