মঙ্গলবার, ১২ মে, ২০২৬৩০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলবাংলাদেশ

প্রেমের টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুলাই ২০২৩, ১:৪৯

শেয়ার করুনঃ
প্রেমের টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় স্বামী জাফর মাতব্বরের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ (২৫)।

জাফর মাতব্বর ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের মৃত আবুল কাশেম মাতব্বরের ছেলে। বৃহস্পতিবার (৬ জুলাই) জাফরের গ্রামের বাড়িতে চলে আসেন ওই তরুণী। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আজ শুক্রবার এ দম্পতিকে দেখতে বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে।

আরও

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন জাফর মাতব্বর। ওই ব্যবসা পরিচালনার সময় পরিচয় হয় আজি ফাজিরার সঙ্গে। পরিচয় থেকে ধীরে ধীরে প্রণয়। করোনার সময় ২০১৯ সালের দিকে তারা মালয়েশিয়ায় দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

কিছুদিন আগে জাফর মাতব্বর দেশে আসেন। পরবর্তী সময়ে গত বুধবার (৫ জুলাই) ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে জাফর মাতব্বর তাকে রিসিভ করে পরদিন ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

আরও

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

মালয়েশিয়ান তরুণী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভাঙা ভাঙা বাংলায় আজি ফাজিরা বলেন, ‘জাফর আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি।

এখানকার সবাই ভালো ও আন্তরিক। খাবার ও পরিবেশ ভালো লেগেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। এখানকার মানুষের মধ্যে সম্পর্ক অনেক ভালো। আমি ইন্টারনেটে দেখেছি কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত এবং সোনারগাঁ। আমি ঘুরে দেখতে চাই।’

জাফর মাতব্বর বলেন, ‘আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় আজি ফাজিরার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে ভালোবাসা। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। পরবর্তী সময়ে আমরা দুই পরিবারের সম্মতিতে বিবাহ করি। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। এতে আমরা দুজন ও আমার পরিবারের সবাই খুশি। আবার আমরা একসঙ্গে মালয়েশিয়া যাব।’

আজিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, 'শুনেছি আমার ইউনিয়নের কররা গ্রামে মালয়েশিয়া থেকে স্বামীর টানে এক তরুণী চলে এসেছে। দুই পরিবারের সম্মতিতে বিয়েও করেছে তারা। লোকজন দেখতে ভিড় করছে। তাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে আমি নজর রাখছি।'

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

এ সম্পর্কিত আরও পড়ুন

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মকালে শরীরের ভেতরে নানা পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে লিভারেও। বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন বা ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য খাদ্যাভ্যাসে কিছু সচেতন পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, লিভার ভালো রাখতে গেলে কেবল খাবারের ধরন নয়, রান্নার তেল বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল