
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১২:৭

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে কেন্দ্র করে বহুল আলোচিত মামলায় আপিল বিভাগের শুনানিতে রিটকারীর পক্ষে আইনজীবী দাবি করেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তাই এই সংশোধনী পুরোপুরি বাতিল হওয়া উচিত।
