
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

অবসরের পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে নতুন করে গোয়েন্দা ভেরিফিকেশন চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক বিচারপতি ও তাঁদের স্ত্রীদের কোনো অতিরিক্ত পুলিশ বা গোয়েন্দা যাচাই ছাড়াই দ্রুত সাধারণ পাসপোর্ট ইস্যু করে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
