রবিবার, ১৬ আগস্ট, ২০২৬১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালতবাংলাদেশ

অভিযান-১০ লঞ্চের মালিক-মাষ্টারসহ ২৮ জনের বিরুদ্ধে ঝালকাঠীতে মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০:১০

শেয়ার করুনঃ
অভিযান-১০ লঞ্চের মালিক-মাষ্টারসহ ২৮ জনের বিরুদ্ধে ঝালকাঠীতে মামলা

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। ঢাকার ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর এলাকার বাসিন্দা ও বালু ব্যবসায়ী মনির হোসেন ঝালকাঠির সদর থানায় লঞ্চের মালিক, চালকসহ ৮ জনকে নামধারী ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান। তিনি বলেন, ৩০৪ ধারায় মামলাটি গ্রহন করা হয়েছে।

মামলায় নামধারী আসামীরা হলেন, মেসার্স আল আরাফ এন্ড কোং ও এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ, লঞ্চের মাষ্টার মোঃ রিয়াজ সিকদার, মোঃ খলিল, লঞ্চের ড্রাইভার মোঃ মাছুম,কালাম, লঞ্চের সুপারভাইজার মোঃ আনোয়ার, লঞ্চের সুকানী আহসান ও কেরানী মোঃ কামরুল।

আরও

সোমবার শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

সোমবার শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

মামলার এজাহারে বাদী মনির হোসেন উল্লেখ করেন, তার বোন তাসলিমা আক্তার (৩০) ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার মীম (১৫), সুমনা আক্তার তানিসা (১০) এবং ছোট ভাই জনির ছেলে জোনায়েদ ইসলাম বায়জিদ (৭) গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে এমভি অভিযান-১০ লঞ্চে বরগুনায় তার স্বামী সুমন সরদারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাদী তাদের ঢাকার সদরঘাটে ওই লঞ্চে উঠিয়ে দিয়ে নিজ বাড়িতে চলে যান। ওই দিন রাত ৩ টা ১০ মিনিটের দিকে বোন তাসলিমা তাকে ফোন দিয়ে জানান, ৩ টা ৫ মিনিটের দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটি পৌছালে ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। পরে ইঞ্জিন রুমের আগুন গোটা লঞ্চে ছড়িয়ে পরে।

 এসময় তার বোন বলেন, “আমরা মনে হয় আর বাঁচবো না”। এরপর থেকে বাদী তার বোনের মোবাইলে কল দিলেও সেটি বন্ধ পান। এরপর তিনি তার ছোট ভাই জনি ও বেয়াই আকাশকে নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা দেন। ২৪ ডিসেম্বর সকাল পৌনে ৯ টার দিকে পৌছে তিনি ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামে সুগন্ধা নদী তীরে রাখা এমভি অভিযান-১০ লঞ্চে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনকে কাজ করতে দেখেন। সেসময় মুলত আহত-নিহতদের উদ্ধার অভিযান চালাচ্ছিলেন তারা।

অভিযান-১০ঝালকাঠীতে মামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

মামলায় আরো উল্লেখ করেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে তার বোন, দুই ভাগনী ও ভাতিজাকে খুজঁতে থাকেন কিন্তু ব্যর্থ হন। ওইসময় উদ্ধার হওয়া ৩৬ টি মরদেহের মধ্যেও তাদের শনাক্ত করার চেষ্টা করেন বাদী। তবে ১২ টি মরদেহ সনাক্তের যোগ্য ছিলো বলে মামলায় তিনি উল্লেখ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এরপর তিনি জীবিত যাত্রী ও উপস্থিত লোকদের মাধ্যমে জানতে পারেন, লঞ্চটি ঢাকার থেকে যাত্রা শুরুর আগেই কিছু যাত্রী ইঞ্জিনে অস্বাভাবিক শব্দ শুনতে পেয়ে স্টাফদের বললে, তারা ইঞ্জিনে ত্রুটি আছে জানালেও কোন সমস্যা হবে না বলে মত প্রকাশ করেন। এরপর লঞ্চটি বেপরোয়া গতিতে চালিয়ে বরগুনার দিকে অগ্রসর হলে রাত ৩ টা ৫ মিনিটে বিকট শব্দে ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। এতে একটি ইঞ্জিন বিকল হলেও অপর ইঞ্জিন সচল থাকায় যাত্রীরা লঞ্চটিকে তীরে ভেড়াতে বলেন। তবে বারবার অনুরোধেও লঞ্চটিকে স্টাফরা তীরে না ভিড়িয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ে ব্যস্ত হয়ে পড়েন।

তবে কিছু সময় পরে গোটা লঞ্চে আগুন ছড়িয়ে পরে এবং লঞ্চটি ভাসতে ভাসতে দিয়াকুল এলাকায় এসে পৌছে নিয়ন্ত্রনহীনভাবে থেমে যায়। যাত্রীরা আগুন থেকে বাঁচতে নদীতে ঝাপ দেয়। লঞ্চ থেকে ছাপিয়ে পড়ে এবং আগুনে পুড়ে আনুমানিক ১৯০/২০০ যাত্রী আহত এবং তাৎক্ষনিক ঘটনাস্থলে ৩৬ জন মৃত্যুবরণ করেন। তবে এখন পর্যন্ত বাদীর বোন, দুই ভাগনী ও ভাতিজা নিঁখোজ রয়েছেন বলে মামলায় বাদী উল্লেখ করেছেন।

এদিকে আজ সকাল দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এমভি অভিযান-১০ ট্রাজিডিতে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটের বিষয়টি জানানো হয়। একই দিনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

আন্দোলনের খবর ঠেকাতে টিভি বন্ধের নির্দেশ দিয়েছিলেন কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছিলেন—এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা একটি নতুন কল রেকর্ডে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রেকর্ডটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন ওই কল রেকর্ড দাখিল করে। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৩ জুলাই ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি

শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আপিল বিভাগের নতুন আদেশ জারি

শ্যোন অ্যারেস্ট ইস্যুতে আপিল বিভাগের নতুন আদেশ জারি

সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

এক কার্যদিবসে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশনায় পরিচালিত বিশেষ কার্যক্রমের আওতায় এ রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ মে প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা