প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩২

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় খেটে খাওয়া কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ফেরীঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
