
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
