প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচজন নেতাকর্মী। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
