বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

হিলিতে তীব্র গরমে ঘনঘন লোডশেডিং, জনজীবনে নাভিশ্বাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ০:৫

শেয়ার করুনঃ
হিলিতে তীব্র গরমে ঘনঘন লোডশেডিং, জনজীবনে নাভিশ্বাস

চলছে চৈত্র মাস কোথাও বৃষ্টির দেখা নেই। তার ওপর আবার রমজান মাস। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরের হিলিতে বেড়েছে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং। এতে সাধারণ জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ বলছেন, চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ পাওয়ায় লোডশেডিং চলছে।

জানা গেছে, হাকিমপুর হিলি এলাকায় ফুলবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেয়ে থাকে হিলি সাব জোনাল অফিস। হাকিমপুর হিলি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকায় রয়েছে কয়েক হাজার গ্রাহক।

আরও

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

গ্রাহকদের অভিযোগ, গরমের শুরু থেকেই লোডশেডিং শুরু হয়েছে। একদিকে তীব্র গরম অন্য দিকে রমজান মাস সব মিলে সাধারণ জনজীবনে নাভিশ্বাস উঠেছে। হঠাৎ করে মারাত্মক লোডশেডিং চলছে। দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ে চলছে লোডশেডিং। টানা দেড় থেকে দুই ঘণ্টা পরে বিদ্যুৎ আসলে আবারও এক দেড় ঘণ্টা পরে বিদ্যুৎ চলে যাচ্ছে এভাবেই পল্লী বিদ্যুৎ এর অসহনীয় লোডশেডিং চলছে। গরমে শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়ছে। ভোগান্তি বেড়েছে, সংবাদকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের। স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

উপজেলার আলিহাট ইউনিয়নের কোকতাড়া গ্রামের মোস্তাফিজার রহমান ও মিজানুর রহমান বলেন, হঠাৎ করে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। তারা বলেন বর্তমানে রমজান মাস ইফতারি, সেহরি ও তারাবি নামাজ এর সময় বিদ্যুৎ না থাকলে মানুষের সবচেয়ে বেশি কষ্ট। আমরা গ্রামের মানুষ আমাদের কথা কে শোনে! এখন এমন অবস্থা বিদ্যুৎ কখন আসে সেই অপেক্ষায় থাকতে হয়। গতকাল রাতে প্রতি ঘন্টায় কম পক্ষে দুই বার যাচ্ছে আবার আসছে।

আরও

লোডশেডিং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

হাকিমপুর হিলি পৌরসভা এলাকার ডাঃ সাইদুর রহমান, আল রাফি ও চা দোকান মালিক সিরাজুল ইসলাম বলেন, তীব্র গরমের কারণে এমনিতেই খুব খারাপ অবস্থা। তার উপর ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। রাতে দিনে মিলে ২৪ ঘন্টায় গড়ে ১৪ ঘন্টা বিদ্যুৎ পাওয়া অসম্ভাব হয়ে উঠেছে। তারা বলেন একবার বিদ্যুৎ আসলে সর্বোচ্চ ১ ঘন্টা থাকছে আর চলে মিনিমাম দেড় ঘন্টা পরে আসছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উপজেলার বাংলাহিলি ডলি মেমোরিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শাহারিয়ার আলমাস রক্তিম বলেন, তীব্র গরমে জীবন অতিষ্ঠ হয়েছে। তার ওপর আবার ঘনঘন বিদ্যুৎ এর লোডশেডিং। ক্লাসের পড়া শোনাও ঠিক মতো করতে পারছি না। গতকাল রাতে ৬-৭ বার বিদুৎ আসা যাওয়া করেছে। আজ দিনের বেলাও একই অবস্থা।

হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, হঠাৎ করে হিলিতে পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। কোন গুরুত্বপূর্ণ নিউজ করতে বসে কম্পিউটার চালু করে অর্ধেক কাজ করতে দেখা যায় বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে এই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাকিমপুর হিলি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাব জোনাল অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার বলেন, হঠাৎ করে কয়েক দিন থেকে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, যার ফলে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন আমাদের হাকিমপুর হিলি এলাকার জন্য প্রতিদিন প্রয়োজন ৭-৮ মেগাওয়াট বিদ্যুৎ। তার বিপরীতে বিদ্যুৎ পাচ্ছি আড়াই থেকে তিন মেগাওয়াট। কখন কখন আবার ২ মেগাওয়াট। যার ফলে ঘনঘন লোডশেডিং চলে। তবে শীঘ্র বিদ্যুৎ এর উৎপাদন বেড়ে যাবে। তারপর আর লোডশেডিং থাকবে না বলে জানান তিনি।

লোডশেডিং কারো হাতে নাই। এখানে আমাদের করার কিছু নেই। এটি উপর মহলের বিষয়।

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা