বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে দরজা সংকীর্নতায় পড়ে আছে মর্গের লাশের ফ্রিজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১:২

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে দরজা সংকীর্নতায় পড়ে আছে মর্গের লাশের ফ্রিজার

ঠাকুরগাঁও আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে লাশ সংরক্ষনের জন্য এক‌টি আধু‌নিক ফ্রিজার সরবরাহ ক‌রেছে কেন্দ্রীয় ঔষধাগার। মৃতদেহ রক্ষণাবেক্ষণে ফ্রিজারটির বরাদ্দ ছিল স্বাস্থ্যবিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কিন্তু ম‌র্গের কক্ষের দরজা সংকীর্ন হওয়ায় ৪ মাসেও সেটি স্থাপন করা সম্ভব হয়নি। এতে প্রায় ২৫ লাখ টাকা মূ‌ল্যের ফ্রিজার‌টির জায়গা হয়েছে হাসপাতালের পুরাতন ভব‌নের মে‌ঝে‌তে। লাশ সংরক্ষণের জন্য সংকট কাটানো তো দূরের কথা এখন সেই ফ্রিজার স্থাপন করাটাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নতুন ভবন নির্মাণ হলে ফ্রিজারটি স্থাপন করা হবে।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালের মর্গে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিলোনা। দীর্ঘ ৪৪ বছর পর হাসপাতালটির মর্গের জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে একটি আধুনিক ফ্রিজার বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতাল কর্তৃপক্ষ ৪ ড্রয়ার বিশিষ্ট এই ফ্রিজারটি বুঝে পাওয়ার চার মাস হয়ে গেলেও এখনো স্থাপন করতে পারেনি। এভাবে দীর্ঘদিন প‌ড়ে থাক‌লে ফ্রিজারটির যা‌ন্ত্রিক ত্রু‌টি বা বিকল হওয়ার সম্ভাবনাও আছে। এমনকি প্রতিষ্ঠার পর থেকে সংস্কার না হওয়ায় অনুপযোগী হ‌য়ে প‌ড়েছে মর্গের ভবন ও কক্ষগু‌লো।

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

হাসপাতা‌লের চি‌কিৎসা কর্মকর্তা ডা. রাকিবুল আলম ব‌লেন, মর্গটি অনেক পুরাতন ও ক‌ক্ষের দরজা‌টি সঙ্কু‌চিত হওয়ায় সাত ফিট চওড়া ফ্রিজ‌টি স্থাপন সম্ভব হ‌চ্ছে না। মর্গের ভবন পুরাতন ও জরাজীর্ণ থাকায় নতুন বি‌ল্ডিং নির্মা‌নের জন্য গণপূর্ত বিভাগকে চি‌ঠি দেয়া হ‌য়ে‌ছে। নতুন ভব‌ন নির্মা‌নের পর এ‌টি স্থাপন করা সম্ভব হ‌বে।

মলিন চন্দ্র নামে এক ব্যক্তি ব‌লেন, জেলার ৫‌টি উপ‌জেলার এক‌টি মাত্র মর্গ তাও এটার বেহাল দশা। এখা‌নে মর‌দেহ সংরক্ষ‌নের ব্যবস্থ থাক‌লে মৃত‌দেহ পচন ধরার আশঙ্কা থাকে না।যদি সংরক্ষণের ব্যবস্থা থাকতো তবে, ধর্মীয়ভাবে লাশটির কবর বা সৎকার সময় মত করা যে‌তো।

লাশের ফ্রিজার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই রোগী, ভোগান্তিতে জনসাধারণ

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সম্প্রতি হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে শহরের আর্টগ্যালারি এলাকায় মর্গটি‌তে গি‌য়ে দেখা যায়, ময়নাত‌দেন্তর জন্য ভবনের সামনে ভ্যানে রাখা হ‌য়ে‌ছে এক‌টি মর‌দেহ। তার এক‌দিন আ‌গে মৃত্যু বরণ ক‌রেন ওই ব্যক্তি।

মৃত ব্যক্তির ছে‌লে ক‌লিন চন্দ্র রায় জানান, এক‌দিন আ‌গে বি‌কে‌লে তার বাবা বিষপা‌নে আত্নহত্যা ক‌রেন। মর‌দেহ‌টি ময়নাত‌ন্তের জন্য পু‌লিশ ম‌র্গে পাঠা‌লেও এখা‌নে মর‌দেহ সংরক্ষ‌নের কোন ব্যবস্থা নাই। ফ‌লে দু‌দিন ধ‌রে ভ্যানে রাখা হয় তাঁর বাবার লাশ।

ম‌র্গের কর্মরত ডোম সুকুমার মহন্ত ব‌লেন, আধু‌নিক যন্ত্রপা‌তি না থাকায় কামার থে‌কে বা‌নি‌য়ে হাতুড়ি, বাটাল ও করাত দিয়ে মরদেহগুলোর কাটাছেঁড়া করা হয়। জরাজীর্ণ ছোট কক্ষে ময়নাতদন্তের কাজ গু‌লো কর‌ছি ৩৭ বছর ধ‌রে। লাশকাটা ঘরের পেছনের দিকে রয়েছে নদী সেখান থে‌কে পা‌নি এনে প‌রিস্কার কর‌তে হয় ময়লা ও রক্ত। সব সরঞ্জামের সংকট রয়েছে দীর্ঘদিন। অন্যদিকে নিরাপত্তাপ্রহরীর পদেও কেউ নেই। বেশ ক‌য়েকবার রাতে দুর্বৃত্তরা নতুন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। নিয়ম অনুযায়ী নারী ডোম থাকার কথা থাক‌লেও এখা‌নে তা নেই।

ঠাকুরগাঁও সি‌ভিল সার্জন ডা.নুর নেওয়াজ আহমেদ ব‌লেন, মর্গটি আধু‌নিকায়‌নের জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের চি‌ঠি দি‌য়ে‌ছি। ম‌র্গের নিরাপত্তা ও লোকব‌লের বিষ‌য়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন পে‌লে ফ্রিজার‌টি স্থাপন করা হ‌বে।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,