শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

বছর না ঘুরতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ৩:৫৩

শেয়ার করুনঃ
বছর না ঘুরতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস

নির্মাণকাজ শেষ হওয়ার বছর পার না হতেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। এতে জলোচ্ছ্বাসের হুমকিতে পড়েছে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। দ্রুত ধসে পড়া বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের মধ্য-সোনাখালী গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে তাফালবাড়িয়া নদী।

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

২০২০ সালে প্রবল স্রোতে নদীসংলগ্ন ১৩০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে ইউনিয়নের উত্তর, দক্ষিণ, পশ্চিম সোনাখালী, গোডাঙ্গা, গোলবুনিয়া, দড়িকাটা এবং আঠারোগাছিয়া গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়।

২০২১ সালে নদীর ভাঙন রোধে বরগুনা পানি উন্নয়ন বোর্ড ইমারজেন্সি প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। প্রাক্কলন তৈরি করে গত বছরের নভেম্বর মাসে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ১৩০ মিটার বাঁধ নির্মাণ কাজের দরপত্র আহ্বান করে বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পটুয়াখালীর আজাদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজের কার্যাদেশ পায়।

আরও

আত্রাইয়ে প্রশাসনিক শূন্যতায় জনসেবা কার্যক্রমে ধস

আত্রাইয়ে প্রশাসনিক শূন্যতায় জনসেবা কার্যক্রমে ধস

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের। অনিয়মের কারণেই ধসে যাওয়া বাঁধ নির্মাণের পর এক বছর যেতে না যেতে বাঁধটি নদীতে ধসে পড়েছে। ইতিমধ্যে বাঁধের একটি অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বড় জলোচ্ছ্বাস হলে বাঁধটি পুরোপুরি ভেঙে যাবে। এতে ইউনিয়নের সাতটি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ হুমকিতে পড়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে ধসে পড়া বাঁধটি দেখতে গিয়ে কথা হয় ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম উদ্দিনের সঙ্গে। তিনি জানান, বড় কোনো জলোচ্ছ্বাসে বাঁধটি ভেঙে গেলে ৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতি হবে। বর্ষা মৌসুম আসার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধটিতে ব্লক ফেলে সংস্কার করা খুবই জরুরি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয়রা জানান, ঠিকাদারের বাঁধ নির্মাণে অনিয়মের কারণে নির্মাণের বছর ঘুরতে না ঘুরতেই বাঁধটি ধসে পড়েছে। দ্রুত বাঁধটি সংস্কারের ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতি হবে।

ঠিকাদার স্বপন মৃধা মুঠোফোনে বলেন, বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি। নিয়ম মেনেই বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রবল স্রোতে বাঁধ ধসে পড়লে আমার কী করতে পারি।

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন মুঠোফোনে বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধটি সংস্কার করা প্রয়োজন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) আজিজুর রহমান সুজন বলেন, সরেজমিনে বাঁধটি পরিদর্শন করেছি। দ্রুত বাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ওই নদীতে ব্লক ফেলে বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রুশ তেল কিনলে ভারতের পণ্যে শতভাগ মার্কিন শুল্কের ঝুঁকি

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনা কার্ড খেললে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সৌদি পাকিস্তান তুরস্কের ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

মৌলভীবাজারে বার্ড পার্কে প্রদর্শিত হচ্ছে উটপাখি ও এমুর বিরল ডিম

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড