রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

ঝুলে আছে বাংলাদেশ-চীন মৈত্রী বগা সেতুর কাজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ২:২৯

শেয়ার করুনঃ
ঝুলে আছে বাংলাদেশ-চীন মৈত্রী বগা সেতুর কাজ

চুক্তিপত্র সম্পাদনের পর চার বছর অতিবাহিত হলেও ঝুলে আছে বাংলাদেশ-চীন মৈত্রী বগা সেতুর কাজ। সড়ক ও জনপদ বিভাগ এবং মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালিতেই ঝুলে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের ২০ লাখ মানুষের ভাগ্য। জণগুরুত্ত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ না হওয়ায় একদিকে যেমন মানুষের দূর্ভোগ কমছেনা অপরদিকে ফল শূণ্য চিঠি চালাচালির কারণে সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলের বাউফল, দশমিনা এবং গলাচিপা উপজেলার প্রায় ২০ লাখ মানুষ সড়ক পথে রাজধানীর সাথে স্বল্প সময়ে যাতায়াতের সুবিধার জন্য বাউফলের বগা ফেরিঘাটে একটি সেতু নির্মাণের দাবি করে আসছিল। ওই দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষিত হলে সেতু নির্মাণের ব্যয়ভার নিয়ে চীনের সাথে কথা বলেন সরকারের একটি উচ্চ পর্যায়ের দল।

আরও

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

এর প্রেক্ষিতে ২০১৬ সালের ২৪ মে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে বাউফলের বগা ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসেন চীনের একটি প্রতিনিধিদল। সেতু নির্মাণে ওই প্রতিনিধি দলের সবুজ সংকেত পাওয়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় ৪০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ১৪তম কিলোমিটারে বগা ফেরিঘাটে লোহালিয়া নদীর ওপর ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে জন্য ২০১৭ সালের ১১ মে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং চীনা রাষ্ট্রদূতের মধ্যে ৫০০ মিলিয়ন আরএমবি ইউয়ান অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ি সেতু, এ্যাপ্রোচ সড়ক এবং পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ওই অর্থ ব্যয় ধরা হয়েছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অপরদিকে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, পানি এবং বিদ্যুৎ সরবরাহসহ অন্যান্য সমুদয় কাজের ব্যয়ভার বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে বহন করার সিদ্ধান্ত নেয়। এরপর ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ডিপিপি প্রনয়ণে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চঃ দঃ) রওশন আরা খানম পটুয়াখালী জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে ভূমি অধিগ্রহণ, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ লোকের সংখ্যা এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ জানতে চেয়ে চিঠি পাঠান। কিন্তু অজানা কারণে আজও সেই সেতু নির্মাণ এলাকায় শুরু হয়নি ওই সব তথ্য সংগ্রহের কাজ। সেতুর নির্মাণ কাজে দীর্ঘসূত্রীতার কারণে চরম ক্ষোভ প্রকাশ করছেন এই তিন উপজেলার মানুষ। সেতুর অভাবে বাউফল, দশমিনা এবং গলাচিপা উপজেলার মানুষের ঢাকার সাথে যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগা সেতু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

আত্রাইয়ের সমসপাড়ায় ব্রিজ না থাকায় ভোগান্তিতে গ্রামবাসী

বাউফল, দশমিনা এবং গলাচিপা উপজেলার জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ জানান, বগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণের দাবি করে এই তিনটি উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। এই তিন উপজেলার মানুষের পদ্মা সেতু ও লেবুখালী সেতুর সুফল পেতে হলে এই সেতুটি নির্মাণের কোন বিকল্প নাই। সেতুটি নির্মিত হলে তিনটি উপজেলাই উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে এবং রাজধানীর সঙ্গে সড়ক পথে যোগাযোগে ফেরি পাড়াপাড়ের মতো আর কোন বিড়ম্বনা থাকবে না। সেতুটি নির্মাণ হলে পায়রা বন্দরের সাথে স্থায়ী একটি বিকল্প যাতায়ত ব্যবস্থা হবে। একই সাথে ভোলা জেলার দক্ষিনাংশের মানুষেরও অনেক উপকার হবে। এছাড়া তিনটি উপজেলায় উৎপাদিত কৃষি পণ্য অল্প সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা যাবে। নির্মিত হবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সৃষ্টি হবে বহু মানুষের কর্মসংস্থান।

সেতু নির্মাণের ব্যাপারে পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগ থেকে ভিন্ন ভিন্ন তথ্য জানা গেছে। সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, আগামি দু’এক বছরের মধ্যে বগা সেতুর নির্মাণ কাজ শুরু হতে পারে। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী সার্কেলের (সড়ক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইমদাদ হোসেন বলেন, ২০১৯ সালে আমরা মন্ত্রণালয়ে এই সেতুটি নির্মাণের বিষয়ে বেশ কিছু চিঠি পাঠিয়েছি। আগামী এক-দুই মাসের মধ্যে সেতু নির্মাণে চীনা প্রতিনিধি দলের পূনরায় প্রকল্প এলাকা পরিদর্শনে আসার কথা রয়েছে। ওনাদের পরিদর্শন শেষে সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত করা হবে। আশা করছি শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা