বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়ে এবার কুকুরের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১৭:৩১

শেয়ার করুনঃ
করোনায় আক্রান্ত হয়ে এবার কুকুরের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে বিশ্বজুড়ে ১ কোটি ৭৪ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৬ হাজার ৭ শতাধিক মানুষের।

এতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শুধু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও এবার জানা গেল প্রাণীর মৃত্যুর সংবাদ।

আরও

কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে

কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনও কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভোগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।

আরও

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র, বাড়ছে সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র, বাড়ছে সামরিক উপস্থিতি
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জার্মান শেফার্ড জাতের সাত বছর বয়সী কুকুরটি এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিল। একই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন এর মালিক রবার্ট ম্যাহোনি। নাক দিয়ে সর্দি পড়া এবং শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিল কুকুরটি। আক্রান্ত হওয়ার পর এটির শারীরিক অবস্থা অবস্থা খুব জটিল হয়ে যায়।

স্ত্রী অ্যালিসনকে নিয়ে নিউ ইয়র্কে থাকেন ম্যাহোনি। একদিন দেখেন, তাদের কুকুরটি রক্ত বমি করছে, মূত্রের সঙ্গেও রক্ত বের হচ্ছে এবং অবস্থা এমন দাঁড়ায় যে, কুকুরটি হাঁটতে পারছিল না। এমন পরিস্থিতি দেখে কুকুরটিকে ইচ্ছে করেই মেরে ফেলে তারা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে পরিবারটি ন্যাশনাল জিওগ্রাফিককে জানিয়েছে, কুকুরটি সারস-সিওভি-২ তথা কোভিড-১৯ এ আক্রান্ত ছিল। ম্যাহোনি বলেন, “কোনও সন্দেহ নেই। কুকুরটি (করোনায়) পজিটিভ ছিল।” মহামারীর কারণে নিউ ইয়র্ক এলাকায় পালিত কুকুর বা অন্যান্য প্রাণীগুলো বাড়িতেই আবদ্ধ করে রাখা হয় বলে জানান ম্যাহোনি।

তবে কুকুর বা অন্যান্য প্রাণীও করোনায় সংক্রমিত হয় কি না এ নিয়ে অনেকের সন্দেহ আছে। এছাড়া টেস্টের যন্ত্রপাতির বেশির ভাগই মানুষের জন্য সীমাবদ্ধ হওয়ায় এসব প্রাণীর পরীক্ষা করা যায় না। তবে মৃত কুকুরটির নমুনা একটি ক্লিনিকে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল এবং শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়।

করোনার পাশাপাশি কুকুরটি লিস্ফোমা তথা ব্লাড ক্যান্সারেও ভুগছিল। এর ফলে কুকুরের মতো করোনা আক্রান্ত মানুষের শরীরেও অন্যান্য সুপ্ত জটিল রোগ সৃষ্টি করে কি না সে ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে।

কুকুরটির পরীক্ষা-নিরীক্ষা করা রবার্ট কোহেন বলেন, “কুকুরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে আমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বা অভিজ্ঞতা শূন্য।”

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

সর্বশেষ সংবাদ

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

এ সম্পর্কিত আরও পড়ুন

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তারা। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। সূত্র জানায়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লিতে সংঘর্ষ, আহত শতাধিক পুলিশ সদস্য

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দিল্লিতে সংঘর্ষ, আহত শতাধিক পুলিশ সদস্য

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার (২০ জুলাই) যন্তর মন্তর ও আশপাশের এলাকায় সংঘটিত এ ঘটনায় অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাশাপাশি হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে

টানা দশম রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা আরও বৃদ্ধি

টানা দশম রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা আরও বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে টানা দশম রাতের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর। সোমবার (২০ জুলাই) রাতজুড়ে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক, বন্দর আব্বাস, বন্দর লেঙ্গেহ, কেশম দ্বীপ, চাবাহার, কোনারাক, শিরাজ ও ইসফাহানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং ইয়েমেনের হুথিদের নতুন অবরোধ ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের

ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নবউচ্চতায় পৌঁছালো বৈশ্বিক জ্বালানি বাজার

ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে নবউচ্চতায় পৌঁছালো বৈশ্বিক জ্বালানি বাজার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দুই শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে, যা গত ১১ জুনের পর সর্বোচ্চ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ জুলাই) প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ০৯ ডলার

হরমুজ উত্তেজনায় ইরানে নবম রাতেও মার্কিন হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নবম রাতেও মার্কিন হামলা অব্যাহত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্য নিয়ে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নতুন দফার হামলা শুরু হয়। এর পরপরই ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বার্তাসংস্থা আনাদোলুর