মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

জেদ্দা এক্সপোতে বাংলাদেশি রপ্তানিকারকদের কৌশলগত আলোচনায় কনস্যুলেট

মোহাম্মদ ফিরোজ-সৌদি আরব প্রতিনিধি
মোহাম্মদ ফিরোজ-সৌদি আরব প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮

শেয়ার করুনঃ
জেদ্দা এক্সপোতে বাংলাদেশি রপ্তানিকারকদের কৌশলগত আলোচনায় কনস্যুলেট

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘৩য় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণকারী বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। মধ্যপ্রাচ্যের সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বৃদ্ধির কৌশল নির্ধারণে এই সভায় নানা দিক নিয়ে আলোচনা হয়।

জেদ্দার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বাদন ফ্যাশন লিমিটেড, ফারিহা নিট টেক্স লিমিটেড, রিনাউন অ্যাপারেলস লিমিটেড, ইনফিনিটি আউটফিট লিমিটেড, আরাবি ফ্যাশন লিমিটেড, ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড, সানড্রাই ওয়্যারস লিমিটেড ও এক্সপেরিয়েন্স গ্রুপ।

আরও

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮ নতুন স্থলবন্দর গড়ার পরিকল্পনা ভারতের

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮ নতুন স্থলবন্দর গড়ার পরিকল্পনা ভারতের

অংশগ্রহণকারী রপ্তানিকারকরা জানান, সৌদি আরবের ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং বেশ কিছু প্রাথমিক অর্ডারের সম্ভাবনা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সৌদি আরবের দ্রুত পরিবর্তনশীল বাজার বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে রাখতে হলে গুণগত মান বজায় রাখার পাশাপাশি নকশা ও প্যাকেজিংয়ে আরও মনোযোগ দেওয়া জরুরি। তিনি এ এক্সপোকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিশাল বাজারে প্রবেশের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও জানান, জেদ্দা কনস্যুলেট বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে সৌদি চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে সরকারি নীতি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি।

জেদ্দা এক্সপোবাংলাদেশি রপ্তানিকারকপোশাক রপ্তানি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মতবিনিময় সভায় উপস্থিত রপ্তানিকারকরা কনস্যুলেটের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন যে সৌদি-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে এবং পোশাক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও রপ্তানির সুযোগ তৈরি হবে।

আরও

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

এক্সপো উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আগত রপ্তানিকারক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সম্মানে স্থানীয় হোটেলে একটি নৈশভোজের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

সর্বশেষ সংবাদ

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজে অপরিশোধিত তেল পরিবহন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি সামান্য হ্রাস পেয়ে ৭৭ দশমিক ৭০ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের

তুরস্কের সামরিক উত্থান নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

তুরস্কের সামরিক উত্থান নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তুরস্ক বর্তমানে ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বলে দাবি করেছে ইসরায়েলের একটি প্রভাবশালী সংবাদপত্র। ইসরায়েলি দৈনিক মারিভ-এ প্রকাশিত এক বিশেষ সামরিক বিশ্লেষণে আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক বর্তমানে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী দেশ।

শিথিল হলো মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের ১২০০ কোটি ডলার অবমুক্ত

শিথিল হলো মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের ১২০০ কোটি ডলার অবমুক্ত

সুইজারল্যান্ডে টানা ১৮ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমঝোতা হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এই চুক্তির মাধ্যমে শুধু অবরুদ্ধ অর্থই ছাড় হচ্ছে না, বরং ইরানের

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ডভাঙা দাবদাহ ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির বিভিন্ন অঞ্চলে রোববার (২১ জুন) ও সোমবার (২২ জুন) মাত্র দুই দিনের ব্যবধানে অন্তত ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের জরুরি বিভাগ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বোর্দেওক্সে গত দুই দিনে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা শহরের ইতিহাসে সর্বোচ্চ। চরম গরমে সেখানে ৮০ থেকে ৯৫

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮ নতুন স্থলবন্দর গড়ার পরিকল্পনা ভারতের

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮ নতুন স্থলবন্দর গড়ার পরিকল্পনা ভারতের

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য ও যাত্রী চলাচল আরও সহজ করতে ভারতের পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮টি নতুন আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এলপিএআই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাই করছে।