রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬২৬ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে মাহাথিরের ফোন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ আগস্ট ২০১৯, ৩:১

শেয়ার করুনঃ
কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে মাহাথিরের ফোন

ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন। খবরে বলা হয়, সোমবার ভারতের রাজ্যসভার অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত প্রস্তাব পাসের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন মাহাথির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। কাশ্মীর ইস্যুতে তিনি পাক প্রধানমন্ত্রীর কাছে নিজের মন্তব্য প্রকাশ করেন।

এ সময় ইমরান খানও তার অবস্থান তুলে ধরে বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতের ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিষ্কার লঙ্ঘন। ভারতের এ ঘোষণার ফলে এ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে উল্লেখ করে টেলিফোনে পাক প্রধানমন্ত্রী মাহাথিরকে বলেন, প্রতিবেশি দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এ অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন। সোমবার সকালের দিকে ভারতের রাজ্যসভায় কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৫-এ ধারা বাতিল হয়ে যাওয়ার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান। অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লির ‘অনৈতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে তা ঠেকাতে সম্ভাব্য সব ধরনের বিকল্প ব্যবস্থা নেয়ার হুমকি দেয় ইসলামাবাদ।

আরও

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট-শেহবাজ শরিফ

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট-শেহবাজ শরিফ
‘ভারত সরকারের একতরফা কোনো পদক্ষেপই বিতর্কিত অঞ্চলের স্ট্যাটাসকে পরিবর্তন করতে পারে না। কারণ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অন্তর্ভূক্ত রয়েছে। এই সিদ্ধান্ত ভারত অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের জনগণ মেনে নেবে না।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক এ বিবাদের একটি পক্ষ হিসেবে ভারতের নেয়া অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পাকিস্তান।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

সর্বশেষ সংবাদ

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে একজন নিহত, আহত- ১০

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫ নেতা

১২ ফেব্রুয়ারি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

১২ ফেব্রুয়ারি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে হামলা হলে রুখতে প্রস্তুত হাজারো ইরাকি

ইরানে হামলা হলে রুখতে প্রস্তুত হাজারো ইরাকি

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে দেশটিকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একত্রিত হয়ে এই অঙ্গীকার প্রকাশ করেন। তারা জানান, ইরাক, পূর্বদিকের প্রতিবেশী দেশ ইরান এবং

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি। উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নির্বাহী আদেশ অনুযায়ী, ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য কিংবা সেবা ক্রয়, আমদানি বা অন্য যেকোনোভাবে সংগ্রহ করা

যুক্তরাষ্ট্র ভুল করলে সব ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

যুক্তরাষ্ট্র ভুল করলে সব ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান

যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল কৌশলগত সিদ্ধান্তের কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই শীর্ষ সদস্য। তারা বলেছেন, ওয়াশিংটন সামান্য কৌশলগত ভুল করলেই যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি রাষ্ট্রীয় বার্তা

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৩১

পাকিস্তানের ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ কার্পেট মোড়ানো মেঝেতে পড়ে আছে। কাঁচের টুকরো, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা চারপাশে

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাজনিত ঝুঁকি ও সম্ভাব্য অনিশ্চিত পরিস্থিতির কথা উল্লেখ করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা জারি করা হয়। খবরটি প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। সতর্কবার্তায় বলা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তারা যেন দ্রুত কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেন। এটি নিজ বাসভবন অথবা অন্য কোনো সুরক্ষিত ভবন