প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তবে আদেশে শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি। উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

